Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভ্যাট ফাঁকিতে জননী এক্সপ্রেস কুরিয়ারে অভিযান
    অপরাধ

    ভ্যাট ফাঁকিতে জননী এক্সপ্রেস কুরিয়ারে অভিযান

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মানিকগঞ্জে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য পাচারের অভিযোগ উঠেছে। গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন জননী এক্সপ্রেস অ্যান্ড পার্সেল সার্ভিস থেকে বিপুল পরিমাণ জুতা জব্দ করেছে।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেউথা রোডের কুরিয়ার অফিসে অভিযান চালান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুন। অভিযানে ১৭টি কার্টনভর্তি ‘নিউ চায়না’ ব্র্যান্ডের ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়। জুতার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

    অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন সাংবাদিকদের বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় চালান এসেছে। চালানের কোনো মুসক কাগজপত্র ছিল না। ম্যানেজারকে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি বৈধতা প্রমাণ করতে পারেননি। তাই পুরো চালান জব্দ করা হয়েছে।’

    অভিযানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালী এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

    জননী এক্সপ্রেসের ম্যানেজার মো. মাসুদ রানা স্বীকার করেন, ‘নিউ চায়না ফুটওয়্যার ব্রাহ্মণবাড়িয়া ফ্যাক্টরি থেকে মানিকগঞ্জের জ্যাম শুজের ঠিকানায় ১৭টি কার্টুনে ৩৮৮ জোড়া জুতা পাঠানো হয়েছিল। তবে চালানের সঙ্গে কোনো মুসক কাগজপত্র ছিল না। এজন্য এগুলো জব্দ করে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।’

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত জুতার চালান সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ফ্যাক্টরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন বলেন, ‘যেসব ব্যবসায়ী নিয়মিত মুসক ফাঁকি দিয়ে পণ্য পরিবহন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুরিয়ার সার্ভিসকেও এ ধরনের অবৈধ চালান গ্রহণ না করার জন্য সতর্ক করা হয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    শিক্ষকদের দুর্দশা—ইউনূস আমলের ভয়াবহ চিত্র

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    বিশ্বস্বীকৃতিতে বাংলাদেশের দুই প্রতিষ্ঠান

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.