Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলছে মাদক-পণ্যের বিনিময় বাণিজ্য
    অপরাধ

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলছে মাদক-পণ্যের বিনিময় বাণিজ্য

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 13, 2025সেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত থেকে নিয়মিত খাদ্য ও ওষুধ পাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদকের বিনিময়ে আলু, চাল, ডাল, ভোজ্যতেল, ওষুধ, জ্বালানি, ইউরিয়া সারসহ অন্তত ৮-৯ ধরনের পণ্য মিয়ানমারে পাচার করছে। সীমান্ত সংশ্লিষ্টরা এটিকে অবৈধ ‘বিনিময় প্রথা’ হিসেবে চিহ্নিত করেছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, গভীর সাগরপথ ব্যবহার করে পাচারকারীরা পণ্য ও মাদক বিনিময় করছে। আরাকান আর্মি মাদক ও মানবপাচারকে রসদ জোগানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই রুট চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে।

    কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সেন্টমার্টিনের ছেড়া দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৪০০ বস্তা আলু ও ৪০ বস্তা রসুন জব্দ করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার যাচ্ছিল। ৪ সেপ্টেম্বর কক্সবাজারে আরো একটি অভিযানে ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি পেরেক, ১৩০ কার্টন ওষুধ ও ১,১৩৬ পিস জর্দা জব্দ করা হয়। একইভাবে ৩০ আগস্ট নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকার সমমূল্যের ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতলপাটি জব্দ করা হয়।

    আরেক অভিযানে ২৯ আগস্ট কর্ণফুলী চ্যানেল থেকে ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০টি লুঙ্গি, ৪০০টি শাড়ি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ সাত পাচারকারীকে আটক করা হয়। এসব অভিযানে চট্টগ্রামের বিভিন্ন জেটি থেকে মিয়ানমারগামী জলযান চিহ্নিত করা হয়েছে, যেগুলো মানবপাচারেও ব্যবহৃত হয়। পাচারকারীরা রোহিঙ্গাদের টাকার বিনিময়ে এনে প্রথমে কক্সবাজারের ক্যাম্পে রাখে, পরে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানো হয়।

    টেকনাফ স্থলবন্দর দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্যের প্রধান রুট হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। রাখাইন অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

    গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরাকান আর্মি মূলত মাদক ব্যবসার ওপর নির্ভরশীল। মাদক ধরার পরিমাণ বাড়লেও তা পুরোপুরি বন্ধ করা যায়নি।

    বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এই পাচারচক্র জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বিতভাবে গভীর সমুদ্রে নজরদারি চালাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.