Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নোয়াখালীতে পাচারের আগে উদ্ধার ৪২৫টি বিপন্ন কচ্ছপ
    অপরাধ

    নোয়াখালীতে পাচারের আগে উদ্ধার ৪২৫টি বিপন্ন কচ্ছপ

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কচ্ছপ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোয়াখালীর বেগমগঞ্জে এক চাঞ্চল্যকর অভিযানে বিপুল সংখ্যক বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মণ্ডলপাড়া এলাকার লোকনাথ মন্দিরের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোট ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।

    ডব্লিউসিসিইউর বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জীবিত কচ্ছপগুলোকে উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।”

    গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জানা যায়, পাচারকারীরা কচ্ছপগুলো অবৈধভাবে জমা করেছিল এবং দলটি ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংরক্ষণকর্মীদের নিয়ে যৌথভাবে অভিযানে অংশ নিয়ে তিন প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। এগুলো হলো— কড়ি কাইট্টা (ইন্ডিয়ান রুফড টার্টেল), সুন্ধি কাছিম (ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টেল) এবং ধুম কাছিম (ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টেল)।

    এই তিনটি প্রজাতিই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর প্রথম তফসিলে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    অভিযানের পর ডব্লিউসিসিইউ জানায়, কচ্ছপ পাচারের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.