Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, হাতেনাতে ধরেছেন প্রাণিসম্পদ উপদেষ্টা
    অপরাধ

    সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, হাতেনাতে ধরেছেন প্রাণিসম্পদ উপদেষ্টা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 14, 2025সেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এই ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচীব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে ৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

    গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে এই ঘটনা ঘটে। এদিন রাতে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময়
    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের নজরে আসে এই ঘটনাটি।

    জানা যায়, স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে সভা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে রাখা বালিয়াডাঙ্গী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এই সময় গাড়ি চালক তার কর্মকর্তাকে খবর দিলে প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

    পরবর্তীতে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আখতারকে অবগত করেন। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ উদ্ধার করা হয়।
    মেয়াদোত্তীর্ণ ঔষধ হাতে-নাতে ধরা পড়ার পর ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া বড় ধরনের অনিয়ম। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

    এই ঘটনায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের অন্য কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পশু ও প্রাণিসম্পদে ব্যবহার করা হলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আলোচনায় এলে তদন্তে গতি, নীরবে থমকে ধর্ষণ মামলা

    জুন 17, 2026
    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.