Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রিশাল এলজিইডিতে হিসাবরক্ষক কর্মকর্তার ঘুষের ভিডিও ফাঁস
    অপরাধ

    ত্রিশাল এলজিইডিতে হিসাবরক্ষক কর্মকর্তার ঘুষের ভিডিও ফাঁস

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এবার ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা এলজিইডির হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলম ও কম্পিউটার অপারেটর তাহমিনা আক্তারের। দু’টি ভিডিও ছড়িয়ে পড়লে তাদের বিষয়ে মুখ খুলেছেন একাধিক ঠিকাদার।

    জানা গেছে, ত্রিশাল উপজেলা এলজিইডির প্রধান প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকারকে ঠিকাদাররা প্রকল্প বরাদ্দের ২ শতাংশ কমিশন না দিলে আটকে দিতেন যে কোনো বিল। ঢাকার প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে তহবিল আনার জন্যও ঠিকাদারের কাছ থেকে নেওয়া হতো টাকা। তাঁর ঘুষকাণ্ডকে ন্যায্য মনে করে অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা তাঁরই পথে হাঁটতে শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগী ঠিকাদারদের।

    সম্প্রতি প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকারের ঘুষকাণ্ড নিয়ে ‘বরাদ্দের ২ শতাংশ না দিলেই কাজে বাগড়া প্রকৌশলীর’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই ফাঁস হয় হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলম ও কম্পিউটার অপারেটর তাহমিনা আক্তারের ঘুষ নেওয়ার ভিডিও।

    ঠিকাদাররা জানান, নতুন কাজের চুক্তি, কার্যাদেশ ও অন্যান্য কাগজপত্র প্রস্তুত করতে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয় হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলমকে। তবে বরাদ্দের টাকার পরিমাণ বেশি হলে সেই ক্ষেত্রে বেড়ে যায় ঘুষের অঙ্ক। আগে প্রতিটি বিলের বিপরীতে হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলমকে শতকরা ৫০ পয়সা ঘুষ দিতে হতো। এখন তাঁকে দিতে হয় ১ শতাংশ। অপরদিকে কম্পিউটার অপারেটর সম্পা বেগমকে যে কোনো আবেদন/চিঠি/ফরওয়ার্ডিং/প্রত্যয়ন অথবা আবেদনের টাইপিং বাবদ দিতে হয় ২৫ টাকা। এছাড়া যে কোনো বিল টাইপিংয়ের জন্য দিতে হয় ১ থেকে ২ হাজার টাকা।

    ঠিকাদার হানিফ বলেন, নতুন কাজের চুক্তি, কার্যাদেশ ও অন্যান্য কাগজপত্র প্রস্তুত করতে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয় শাহ আলমকে। বরাদ্দের টাকার পরিমাণ বেশি হলে বেড়ে যায় ঘুষের অঙ্ক।

    গণমাধ্যমের হাতে আসা এক ভিডিওতে দেখা যায়, হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলম এক ঠিকাদারের কাছ থেকে ঘুষের টাকা নিচ্ছেন। ঠিকাদারকে বলছেন আরও ১০ হাজার টাকা দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার জানান, ঘুষের টাকা দেওয়ার পর দ্রুত সম্পন্ন হয় তাঁর কাজ।

    প্রতিবেদক জানতে চাইলে হিসাবরক্ষক কর্মকর্তা শাহ আলম বলেন, ‘কোনো ফাইল আটকে রাখি না। খুশি হয়ে কেউ কিছু দিলে আমি নিই। জোর করে কিংবা হয়রানি করে কারও কাছ থেকে টাকা নিই না।’ শেষে তিনি বলেন, ‘ভাই, আমি সাধারণ কর্মচারী আমার বিষয়টি মিডিয়াতে প্রচার কইরেন না।’

    অপর ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদারকে কম্পিউটার অপারেটর তাহমিনা আক্তার বলছেন, ‘টাকা ছাড়া আমি কোনো কাজ করতে পারব না। একটা স্কুলের টেস্টের সমস্ত রিপোর্ট করে দিলাম, টাকা দেন।’ এরপর ঠিকাদার ১ হাজার টাকা দেওয়াতে তিনি নাখোশ স্বরে বলেন, ‘মাত্র ১ হাজার টাকা দিলেন? এর আগের কাজে একটি টাকাও পাইনি।’

    এই বিষয়ে কম্পিউটার অপারেটর তাহমিনা আক্তার বলেন, ‘তাদের কাজটা আমি কষ্ট করে দেই। এতে খুশি হয়ে তারা যা দেন, তাই নিই।’

    এদিকে ঘুষকাণ্ড নিয়ে গত ৫ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পরে ১০ সেপ্টেম্বর বদলি হয়ে চলে গেছেন প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার। তাঁর বর্তমান কর্মস্থল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

    ঘুষের ভিডিও ফাঁস হওয়ার বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেলের ভাষ্য হলো, দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকৌশলী শফিউল্লাহর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে ব্যাপারে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা অফিস।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.