Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজীপুরে ২৪ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে ভরাডুবি
    অপরাধ

    গাজীপুরে ২৪ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে ভরাডুবি

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 17, 2025সেপ্টেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজীপুরের শ্রীপুর পৌরসভায় প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প থেকে কোনো সুফল পাননি স্থানীয় বাসিন্দারা। ২০১৯-২০ অর্থবছরে প্রকল্পটি হাতে নেওয়া হলেও চার বছর পেরিয়ে গেলেও পাম্প চালু হয়নি। এরই মধ্যে পাইপলাইন ফেটে গিয়ে অকেজো হয়ে পড়েছে।

    উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৪৬৬ টাকা। এর মধ্যে ১৩৮ কিলোমিটার পাইপলাইন বসাতে ব্যয় ধরা হয় ১৫ কোটি ৮ লাখ টাকা। ১০টি পাম্প হাউস নির্মাণের জন্য বরাদ্দ ছিল ৮ কোটি ৫৭ লাখ টাকা। পাইপলাইন বসানোর কাজ করে মনিরা ট্রেডার্স এবং পাম্প হাউস নির্মাণের কাজ করে জিলানী ট্রেডার্স।

    প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল ২০২১-২২ অর্থবছরে। কিন্তু কাজ শেষ হয় ২০২৩-২৪ অর্থবছরে। তাও একটি পাম্পের কাজ এখনো বাকি। পরিকল্পনা ছিল ১ হাজার ৫০০ পরিবারকে পানি সরবরাহ করা হবে।

    দুই ঠিকাদার ২০২৩-২৪ অর্থবছরে কাজ শেষ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। কিন্তু এখনো কোনো পাম্প চালু হয়নি। ১৩৮ কিলোমিটার পাইপলাইনের বড় অংশ ভেঙে গেছে। নিম্নমানের পাইপ ব্যবহার করায় সেগুলো দ্রুত নষ্ট হয়ে পড়েছে।

    ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, “এই প্রকল্পের টাকা সব জলে গেছে। পাইপলাইন বসানো হলেও তা এখন ভাঙা। নগরের মানুষ কোনো সুবিধা পায়নি।”
    ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম বলেন, “প্রায় ২৪ কোটি টাকা খরচ হলেও বাসিন্দারা এক ফোঁটা পানিও পাননি। নিম্নমানের পাইপ বসানো হয়েছে। প্রকল্পের কোনো সুফল আসবে বলে মনে হয় না।”

    পৌরসভার সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমাকে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়নি। তবে খুব নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। ১ হাজার ৫০০ সংযোগ দেওয়ার কথা থাকলেও কার্যত কোনো সংযোগ নেই। ১৩৮ কিলোমিটার লাইন অকেজো। পাম্প থাকলেও চালানো যাচ্ছে না।”

    পৌর নির্বাহী প্রকৌশলী মো. সাহেদ আখতার বলেন, “কাজ বুঝে নেওয়ার পর থেকে কোনো পাম্প চালানো সম্ভব হয়নি। অনেক পাইপ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আছে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সজীব আহমেদ জানান, “আমি যোগদানের আগেই প্রকল্প শেষ হয়। তবে এখনো একটি পাম্প বিকল অবস্থায় পড়ে আছে।”

    গাজীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, “২০২৩ সালে পৌর কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজ নিম্নমানের হলে তাঁরা কেন বুঝে নিলেন? ব্যবহার না করলে যেকোনো কিছু নষ্ট হবেই।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.