Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৫ লাখ টাকার ঘুষে ২৯৯ কোটির কর কমে ৩৩ কোটিতে
    অপরাধ

    ৩৫ লাখ টাকার ঘুষে ২৯৯ কোটির কর কমে ৩৩ কোটিতে

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি প্রতিষ্ঠানের ২৯৯ কোটি টাকার আয়কর মাত্র ৩৩ কোটি টাকায় কমিয়ে দেওয়ার ঘটনায় এনবিআরের দুই কর কর্মকর্তা শাস্তি পেয়েছেন। এনবিআরের গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, এই অনিয়মের বিনিময়ে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন।

    শাস্তি হিসেবে নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ফরিদপুর কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    তদন্তে জানা গেছে, ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর আলম আগে চট্টগ্রাম কর অঞ্চল-১ এবং পরে ঢাকা কর অঞ্চল-১৮-এ কর্মরত ছিলেন। ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ঢাকায় যোগ দেন। চলতি বছরের ৭ জুলাই পদোন্নতি পেয়ে নোয়াখালীর পরিদর্শী রেঞ্জ-৩ এ যোগ দেন। অন্যদিকে মাসুদুর রহমানকে গত ২০ আগস্ট ঢাকা কর অঞ্চল-১৮ থেকে বদলি করে ফরিদপুরে পাঠানো হয়।

    অনিয়মে জড়িত প্রতিষ্ঠান হলো জোবাইদা করিম জুট মিলস লিমিটেড। ওই কোম্পানির দুই করবর্ষের আয়কর নির্ধারিত ছিল ২৯৯ কোটি টাকা। নিয়ম অনুযায়ী আপিলাত ট্রাইব্যুনাল কর পুনর্নির্ধারণ করলে তা সংশ্লিষ্ট কর অঞ্চলে পাঠানো হয়। সে সময় উপ-কর কমিশনার হিসেবে দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম কোম্পানিকে কর কমিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ৩০ লাখ টাকা নেন।

    পদোন্নতির পর তিনি বদলির সুযোগ কাজে লাগিয়ে মাসুদুর রহমানকে দিয়ে অর্ডারশিট তৈরি করান। এতে ট্রাইব্যুনালের নির্দেশনা উপেক্ষা করে মাত্র দুই দিনের মধ্যে ব্যাকডেটে সই করে ২৯৯ কোটি টাকার কর কমে দাঁড়ায় ৩৩ কোটি টাকা। এই প্রক্রিয়ায় জাহাঙ্গীর নেন ৩০ লাখ এবং মাসুদ ৫ লাখ টাকা। তবে মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “জাহাঙ্গীর আলমের অনুরোধে শুধু অর্ডারশিট করেছি, অন্য কিছু জানি না।”

    ঢাকা কর অঞ্চল-১৮-এর কমিশনার বিষয়টি প্রথম নজরে আনেন। পরে এনবিআরের গোয়েন্দা কর্মকর্তারা যাচাই-বাছাই করে অনিয়ম নিশ্চিত করেন। যোগাযোগের চেষ্টা করা হলেও জাহাঙ্গীর আলমের ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি কোনো বার্তার জবাব দেননি।

    সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.