Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকো-আইওএফের বিরুদ্ধে কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ
    অপরাধ

    বেক্সিমকো-আইওএফের বিরুদ্ধে কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারী প্রতিষ্ঠান ও তাদের সংগঠন আইওএফের  বিরুদ্ধে কোটি টাকার তহবিল আত্মসাত, লাইসেন্স শর্ত ভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনেছে।

    কমিশন বলছে, এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩, ৭৪, ৭৬ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করার সুপারিশ করা হয়েছে। বিটিআরসির নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আইওএফ ও এর নির্বাহী কমিটির সদস্যরা বাধ্যতামূলক আর্থিক প্রতিবেদন কমিশনে জমা দেননি।

    এছাড়া, অনুমোদিত চুক্তি ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে টেলিকম মার্কেট ডেভেলপমেন্ট (এমডিএপ) তহবিল থেকে সংগৃহীত অর্থ বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এমডিএস অ্যাকাউন্টের ব্যাংক বিবরণীতে দেখা গেছে মোট জমা হয়েছে ৬৩১ কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ৬২৫ কোটি টাকা। তবে প্রায় ৯৫ শতাংশ অর্থ স্থানান্তরিত হয়েছে একটি একক ব্যাংক হিসাবে, যার নাম বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড।

    বিটিআরসি মনে করে, এভাবে তহবিল স্থানান্তর টেলিযোগাযোগ আইন, লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ এবং আস্থার অপব্যবহার। কমিশনের মতে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ৪৬(১)(ঘ) ধারা অনুযায়ী আর্থিক আয় গোপন প্রমাণিত হওয়ায় লাইসেন্স স্থগিত, বাতিল বা জরিমানার ক্ষমতা তাদের হাতে রয়েছে।

    কমিশনের নিযুক্ত টিম ইতোমধ্যে তদন্ত শেষ করে মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে আইওএফ এবং এসটি বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের শেয়ারহোল্ডার ও কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন—আইওএফের সভাপতি আসিফ রব্বানী, সহ-সভাপতি আবদুস সালাম, সদস্য মো. জয়নাল আবেদীন, সদস্য হাফিজুর রহমান, সদস্য খালিদ ইসলাম, সদস্য আবু তোহা মুহাম্মদ কামরুজ্জামান, সদস্য এ কে এম শামসুদ্দোহা, সদস্য গাজী মো. সালাউদ্দিন, সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান (অব.), সদস্য নজরুল ইসলাম, সদস্য মো. হাসিবুর রশিদ, সদস্য হুমায়ুন কবির, সদস্য নাদির শাহ কুরেশি এবং সিসিও মুসফিক মঞ্জুর।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা সবাই যোগসাজশে কমিশনের কাছে আর্থিক প্রতিবেদন গোপন, লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ এবং এমডিএফ তহবিল বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাত করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.