Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অগ্রণী ব্যাংকে ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি
    অপরাধ

    অগ্রণী ব্যাংকে ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 25, 2025Updated:সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের নজরে এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আব্দুল হামিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আত্মসাতের অঙ্ক ধরা হয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    মামলার আসামিদের মধ্যে রয়েছেন—

    অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, আছাদগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপ-মহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসী ও সাবেক মহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন।

    এছাড়া মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের এমডি জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান এবং ফরহাদ মনোয়ারকেও আসামি করা হয়েছে।

    দুদকের তদন্তে উঠে এসেছে, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ অনুমোদন করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নুরজাহান গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন নেওয়া হয়।

    এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, নুরজাহান গ্রুপের একটি বেনামী প্রতিষ্ঠানের নামে শাখায় হিসাব খোলার পর সেটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জাসমীর ভেজিটেবল ওয়েলের এমডি জহির আহমেদকে। নতুন এ প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ মঞ্জুর করা হয়। পরে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত মানা হয়নি এবং সুপরিকল্পিতভাবে ব্যাংকের ৫১ কোটি টাকা উত্তোলন করা হয়, যা সুদে-আসলে দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকায়।

    আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    প্রবাসী আয়ে রিজার্ভে স্বস্তির ছোঁয়া

    মার্চ 21, 2026
    অর্থনীতি

    এলএনজি নিয়ে আপাতত ‘চিন্তা নেই, তবে ভবিষ্যৎ অনিশ্চয়তা রয়ে গেছে

    মার্চ 20, 2026
    অর্থনীতি

    যুদ্ধ ইস্যুতে নির্মাণ বাজারে অস্বাভাবিক উত্থান

    মার্চ 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.