Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হত্যাযজ্ঞের নেপথ্যের চার নেতা: শেখ হাসিনার গ্যাং অব ফোর
    অপরাধ

    হত্যাযজ্ঞের নেপথ্যের চার নেতা: শেখ হাসিনার গ্যাং অব ফোর

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ দমন নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত বছরের ৪ আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে সেনাবাহিনী ব্যবহার ও শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী। তিনি সরাসরি বলেন, গুলি চালিয়ে কয়েকজনকে মেরে ফেললে বিক্ষোভ নিজে থেকেই থেমে যাবে।

    সেদিন রাতের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও শেখ হাসিনাকে কঠোর অবস্থান নিতে বলেন। এর পরদিন ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে শত শত মানুষ নিহত হন। শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। ওই বৈঠকে তার পদত্যাগের প্রসঙ্গ উঠলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তখন সেনাবাহিনীকে আরও কঠোর হতে নির্দেশ দেন তিনি।

    এই তথ্য উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে। মামলার একমাত্র আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। ৩৯ পৃষ্ঠার এ অভিযোগপত্রে ২০ জন সাক্ষীর নাম রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়েছে।

    অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, বিরোধীদের দমনে বিচারপতিদের পুরস্কার দেওয়া, বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়ে বিচারপতির কাছ থেকে উপঢৌকন নেওয়া, প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশত্যাগে বাধ্য করা এবং বিচারপতি খায়রুল হকের প্রতারণাসহ নানা অপকর্ম চালিয়েছে আওয়ামী লীগ সরকার।

    প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটের নেতারা দলগতভাবে মানবতাবিরোধী অপরাধের সিদ্ধান্ত নেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বেও আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.