Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনে নারী পাচার চক্র: কীভাবে চলছে এবং কারা দায়ী?
    অপরাধ

    চীনে নারী পাচার চক্র: কীভাবে চলছে এবং কারা দায়ী?

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাংলাদেশি তরুণী উদ্ধার। প্রতীকি ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের বন্দিদশা থেকে মুক্তির আকুতি জানিয়েছেন এক তরুণী। নীলা (ছদ্মনাম) নামের ওই তরুণী নারী পাচারকারী চক্রের মাধ্যমে চীনে গেলে সেখানকার কষ্টের জীবন মোবাইল ফোনে জানান। তার মতো আরও অনেক তরুণী পাচার হয়ে সেখানে ভুক্তভোগী হয়েছেন।

    সম্প্রতি দেশে ফিরেছেন হেলেনা (ছদ্মনাম)। তিনি জানিয়েছেন, চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয় তরুণীদের। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই চক্র নির্বিঘ্নে চলছে। হেলেনা বলেন, “আমাকে এবং আমার বান্ধবীকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে চীনে পাঠানো হয়েছিল। দেশে ফিরলেও আমার বান্ধবী নীলা এখনো আটকা। পাচারকারীরা এখন আমাকে ব্যবহার করে আরও তিন-চারজন তরুণী পাঠাতে চাচ্ছে। আমি চাই না আর কোনো মেয়ে এমন প্রতারিত হোক।”

    চক্রটি নেতৃত্ব দেন আব্বাস মোল্লা। তার প্রধান সহযোগী সিলভী নামের এক নারী। অন্যান্য সদস্যের মধ্যে আছেন জাহিদুল ইসলাম ওরফে বাবু, আকাশসহ আরও কয়েকজন। তারা সাধারণত অসহায় দরিদ্র পরিবারের সুন্দরী তরুণীদের টার্গেট করে। পাসপোর্ট, ভিসা এবং ইমিগ্রেশনসহ সবকিছুই চক্রটি পরিচালনা করে।

    চক্রের সদস্যরা তরুণীদের চাকরির জন্য প্রলোভন দেখিয়ে চীনে পাঠায়। সেখানে তাদের বিক্রি করা হয়। একেকজনকে প্রায় ৫০ লাখ টাকায় বিক্রি করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মামলা করলেও তারা উল্টো বিপদের মুখোমুখি হন।

    পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাচারকারী চক্রের সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। তারা টার্গেট করা তরুণীদের পাসপোর্ট করে মাত্র চার ঘণ্টার মধ্যে। সাধারণত পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হয় না। কিন্তু চক্রের সদস্যরা ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট এবং ভিসা দ্রুত পেয়ে যান। ইমিগ্রেশনেও তাদের কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না।

    পাচারকারীরা পাসপোর্ট অধিদপ্তর, ভিসা সেন্টার ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ম্যানেজমেন্ট করে কাজ চালাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয়, অথচ ভুক্তভোগীরা অবিলম্বে বিদেশে পাঠানো হয়।

    মামলা: বুধবার শাহ আলী থানায় চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শাহ সুলতান মাহমুদ জানিয়েছেন, “চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে তাদের ধরার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি, শিগগিরই আইনের আওতায় আনতে পারব। এজাহারে লিঙ্গ ও পেশা সম্পর্কিত বিষয় ঠিক করে দেওয়া হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.