Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ
    অপরাধ

    স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ

    মনিরুজ্জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুমিল্লার চৌদ্দগ্রামে এক স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ফান্ড থেকে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তিনি টাকা ফেরত না দিয়ে তড়িঘড়ি করে নিজেই বিদায় সংবর্ধনার আয়োজন করার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-র কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

    অভিযুক্ত মো. কামরুজ্জামান উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্কুল পরিচালনা কমিটির অভ্যন্তরীণ নিরীক্ষায় ৯ লাখ ৯০ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরে তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হকের মধ্যস্থতায় চার কিস্তিতে বিদ্যালয়কে চার লাখ টাকা পরিশোধের শর্তে সমঝোতা হয়। এরপর কামরুজ্জামান দুই কিস্তি পরিশোধ করলেও কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আর টাকা জমা দেননি।

    বর্তমান স্কুল পরিচালনা কমিটি ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত নতুনভাবে অভ্যন্তরীণ নিরীক্ষা চালিয়ে ১৪ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায়। মো. কামরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের সহযোগিতায় বিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি বিদ্যালয়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনিয়ম চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    অভিযুক্ত মো. কামরুজ্জামান বলেন, “কমিটি যে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলেছে, তা প্রমাণ করতে পারবে না। এছাড়া এই কমিটির কোনো বৈধতা নেই। তারা কীভাবে অডিট করল? অভিযোগ প্রমাণ করতে পারলে আমি আইনগতভাবে মোকাবেলা করব।” অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন জানান, “তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.