Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেনীতে দলিল লেখকের দুই কোটি টাকার অবৈধ সম্পদ
    অপরাধ

    ফেনীতে দলিল লেখকের দুই কোটি টাকার অবৈধ সম্পদ

    এফ. আর. ইমরানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফেনীতে একজন সাবেক দলিল লেখকের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দায়ের করেছেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী।

    মামলার এজাহারে বলা হয়েছে, অভিযোগ ওঠা ব্যক্তি মীর মোহাম্মদ। তিনি ফেনীর সাবরেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক। মীর মোহাম্মদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

    এজাহারে বলা হয়েছে, দলিল লেখক হিসেবে দায়িত্ব পালনকালে মীর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান চালায়।

    অনুসন্ধানে দেখা যায়, মীর মোহাম্মদ ২০২৩ সালের ৮ আগস্ট দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সময়ে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে ১২ অক্টোবর দুদক তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

    এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা বা নতুন তথ্য উদ্‌ঘাটিত হলে তা আইনানুগভাবে তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

    দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বলেন, মামলার এজাহার ফেনী জজ আদালতে জমা দেওয়া হয়েছে। ফেনীতে দুদকের বিশেষ ট্রাইব্যুনাল না থাকায় মামলা জেলা জজ আমলে নিয়ে বিচারকাজের জন্য নোয়াখালী জেলা জজ আদালতের দুদকের বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। এরপর অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে।

    অভিযুক্ত মীর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টায় তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.