Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিমাঞ্চল রেলে ভিআইপি পর্দা ও সরঞ্জামে কোটি কোটি টাকা আত্মসাৎ
    অপরাধ

    পশ্চিমাঞ্চল রেলে ভিআইপি পর্দা ও সরঞ্জামে কোটি কোটি টাকা আত্মসাৎ

    হাসিব উজ জামানঅক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিমাঞ্চল রেলের অফিসে ২০১৮-১৯ অর্থবছরে ভয়াবহ ধরনের দুর্নীতি ধরা পড়েছে। তদন্তে দেখা গেছে, ৫০টি ভিআইপি পর্দা কেনার জন্য ৪৪ লাখ ৪১ হাজার ৩০০ টাকা খরচ দেখানো হয়েছিল, যা অনুযায়ী একটি পর্দার দাম দাঁড়ায় ৮৮ হাজার ৮২৬ টাকা। শুধু তাই নয়, বাজারে মাত্র ১৭৩ টাকার তালা কেনা হয়েছে ৫ হাজার ৫৯০ টাকায়, ২৬০ টাকার বালতি কেনা হয়েছে ১ হাজার ৮৯০ টাকায় এবং ৯৮ টাকার ঝাড়ু কেনা হয়েছে ১ হাজার ৪৪০ টাকায়।

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ঘটনা নিয়ে বুধবার (১৫ অক্টোবর) মামলা করেছেন। মামলায় পশ্চিমাঞ্চল রেলের সাবেক দুই মহাব্যবস্থাপকসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ১৭ ধরনের পণ্যের কেনাকাটায় মোট ২ কোটি ১৮ লাখ ১৪ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগ আছে।

    দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে মামলাটি রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেছেন। দুদক জানায়, আসামিরা বাজারমূল্যের চেয়ে ১৫ থেকে ৩৩ গুণ বেশি মূল্য দেখিয়ে সরকারি তহবিল আত্মসাৎ করেছেন। রেলের অভ্যন্তরীণ তদন্তেও এই ভয়াবহ অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

    তদন্তে প্রকাশ, প্রতিটি তালার প্রকৃত দাম ১৭৩ টাকা হলেও ঠিকাদারকে ৫ হাজার ৫৯০ টাকা পরিশোধ করা হয়েছে। শুধু তালা কেনার ঘটনায়ই প্রায় ১০ লাখ ৮৩ হাজার টাকা লুট হয়েছে। এছাড়া বালতি, বাঁশি, ঝাড়ু, ভিআইপি পর্দা, লাগেজ ট্রলি, ভিজিটিং চেয়ার, পাপোশ, ফটোকপিয়ার ও অন্যান্য ১৩ ধরনের পণ্যে অতিরিক্ত মূল্য দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্কলন ও মূল্যায়ন কমিটি বাজারমূল্য যাচাই না করেই ইচ্ছাকৃতভাবে বেশি দাম নির্ধারণ করে দরপত্র আহ্বান করেছিল। অনুমোদনকারী কর্মকর্তা দরপত্র বাতিল বা পুনরায় আহ্বান করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি। ঠিকাদার ও রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এই বিশাল তহবিল আত্মসাৎ করা হয়েছে।

    দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, “মামলা রেকর্ড করা হয়েছে। এবার মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.