Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনুমোদনহীন ভুয়া তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ফাঁদে শিক্ষার্থীরা
    অপরাধ

    অনুমোদনহীন ভুয়া তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ফাঁদে শিক্ষার্থীরা

    নাহিদঅক্টোবর 17, 2025Updated:অক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গবেষণায় উৎসাহ দিতে শিক্ষকদের অনুদান দিচ্ছে ইউজিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শাখা ক্যাম্পাস চালানোর তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব প্রতিষ্ঠানে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    ইউজিসির তালিকায় থাকা ভুয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো — আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি (USA), ট্রিনিটি ইউনিভার্সিটি (USA) এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউ ইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)।

    ইউজিসি জানিয়েছে, সরকার বা কমিশনের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশের ভেতরে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি। তা সত্ত্বেও, বিভিন্ন গণমাধ্যমে অনুমোদনবিহীন এসব বিদেশি প্রতিষ্ঠানের নামে দেশে শাখা ক্যাম্পাস, টিউটোরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টার চালানোর খবর পাওয়া যাচ্ছে।

    কমিশনের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই সম্পূর্ণ অননুমোদিত। তারা ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল এবং পিএইচডিসহ নানা ধরনের ডিগ্রি প্রদান করছে — যা আইন অনুযায়ী অবৈধ।

    ইউজিসির তথ্য বলছে, এসব ভুয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে সনদ দিচ্ছে। এতে বহু শিক্ষার্থী প্রতারিত হচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে।

    প্রতারণা রোধে ইউজিসি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে চিঠি দিয়েছে। দ্রুত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে কমিশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরানের বিরুদ্ধে এই মার্কিন-ইসরায়েল যুদ্ধ কি বন্ধ করা যাবে?

    মার্চ 16, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলেই আর ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না

    মার্চ 16, 2026
    অপরাধ

    দখল, প্রতিহিংসা ও চাঁদাবাজির জন্য মামলায় ঢালাও আসামি

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.