Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পণ্য পাচারে জড়িত অভিযোগে বেনাপোলের কর্মকর্তা প্রত্যাহার
    অপরাধ

    পণ্য পাচারে জড়িত অভিযোগে বেনাপোলের কর্মকর্তা প্রত্যাহার

    হাসিব উজ জামানঅক্টোবর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধে দিনে ক্ষতি ৪০-৫০ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পণ্য পাচারের অভিযোগে যশোরের বেনাপোল স্থলবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় আনসারের দুই প্লাটুন কমান্ডার অসিত কুমার বিশ্বাস ও ইয়ামিন কবীরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

    বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাক থেকে অবৈধ পণ্য চালান আটক করে বিজিবি। ঘটনার পরদিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর স্থলবন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

    তদন্তে উঠে আসে, সেদিন বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালের ৯, ১০ ও ১১ নম্বর গেট এবং ছোট আচড়া মোড়ে দায়িত্বরত আনসার সদস্যরা পণ্য পাচারে জড়িত ছিলেন। এছাড়া আনসার ক্যাম্পের দুই প্লাটুন কমান্ডার অসিত কুমার বিশ্বাস ও ইয়ামিন কবীরের সম্পৃক্ততাও নিশ্চিত হয়।

    তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে নির্দেশ আসে—অভিযুক্ত আনসার সদস্যদের বেনাপোল থেকে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়।

    এছাড়া বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে বরখাস্ত করে বন্দর কর্তৃপক্ষ।

    বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম হোসেন রেজা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কেউ যাতে বন্দরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়া ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করা হয়েছে। বন্দর এলাকায় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.