Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেকৃবি উপাচার্যের নাম ব্যবহার করে নকল গবেষণাপত্র প্রকাশ
    অপরাধ

    শেকৃবি উপাচার্যের নাম ব্যবহার করে নকল গবেষণাপত্র প্রকাশ

    সিভি ডেস্কঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নাম ব্যবহার করে একটি নকল গবেষণাপত্র প্রকাশের ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

    ২০১৭ সালে প্রকাশিত ওই গবেষণাপত্রের প্রধান ও যোগাযোগকারী লেখক (করেসপন্ডিং অথর) ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক প্রতিষ্ঠানের (নিপসম) গবেষক ড. মোহাম্মদ শরওয়ার। তবে তিনি উপাচার্য ড. আব্দুল লতিফকে না জানিয়েই তাঁর নাম সহ-লেখক হিসেবে যুক্ত করেন বলে জানিয়েছেন স্বয়ং ড. লতিফ।

    ২০১৪ সালের প্রবন্ধের সঙ্গে হুবহু মিল

    জানা গেছে, ‘Diversities of mosquito species of different locations in Dhaka city’ শিরোনামে প্রবন্ধটি ২০১৭ সালে প্রকাশিত হয় Progressive Agriculture জার্নালে।

    তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার অভিযোগ করেছেন, প্রবন্ধটির ৯৮ শতাংশ অংশ তাঁর ২০১৪ সালের একটি প্রকাশিত গবেষণার সঙ্গে হুবহু মিলে গেছে।

    এ নিয়ে তিনি মেধাস্বত্ব চৌর্যবৃত্তির অভিযোগে আইনের আশ্রয় নিয়েছেন।

    তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রকাশিত প্রবন্ধে অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নাম ব্যবহারের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট জার্নাল থেকেও তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

    প্রধান ও করেসপন্ডিং লেখক হিসেবে ড. শরওয়ারের নাম থাকলেও কিছু গণমাধ্যমে ভুলভাবে শেকৃবি উপাচার্যকে প্রধান লেখক হিসেবে উপস্থাপন করা হয়, যা তাঁকে বিব্রত করেছে বলে জানান অধ্যাপক লতিফ।

    ঘটনা প্রসঙ্গে অধ্যাপক লতিফ বলেন,

    “২০১৭ সালে আমার পিএইচডি শিক্ষার্থী শরওয়ার ডিগ্রি সম্পন্ন করার পর একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে। সেখানে আমাকে না জানিয়ে সহ-লেখক হিসেবে উল্লেখ করা হয়। জার্নালও কোনো নিশ্চিতকরণ ছাড়াই আমার নাম সংযুক্ত করে প্রবন্ধটি প্রকাশ করে। বিষয়টি আমি পরবর্তীতে জানতে পারি। এরপর ড. শরওয়ার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।”

    এ বিষয়ে ড. মোহাম্মদ শরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,

    “আমি বিষয়টি এখনো দেখিনি। দেখে জানাবো।”
    তবে পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

    উল্লেখ্য, ২০১৭ সালে প্রবন্ধটি প্রকাশের সময় শেকৃবির পিএইচডি কারিকুলামে কোনো প্রকাশনা বাধ্যতামূলক ছিল না। তবুও ড. শরওয়ার পিএইচডি ডিগ্রি সম্পন্নের পর নিজ উদ্যোগে ব্যক্তিগত কারণে ওই গবেষণাপত্রটি প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বিচার শুরুর সময় হঠাৎ অব্যাহতি—দুদকের সিদ্ধান্তে স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

    এপ্রিল 6, 2026
    অপরাধ

    নিরাপত্তার বেষ্টনী ঘেরা ক্যাম্পাস—তবু কেন ছায়া পড়ছে ভয় ও অনিরাপত্তার?

    এপ্রিল 5, 2026
    শিক্ষা

    কোচিং বাণিজ্য বন্ধে ‘হুমকি’ বনাম ‘কারণ’ মেরামত: ঢাবি অধ্যাপকের বিশ্লেষণ

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.