Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অফিস সহকারী হয়েও কোটিপতি!
    অপরাধ

    অফিস সহকারী হয়েও কোটিপতি!

    হাসিব উজ জামানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সহকারী মো. রিয়াজ মিয়া এখন শুধু অফিস সহকারী হিসেবে পরিচিত নয়, বরং এলাকার এক বিতর্কিত “কোটিপতি অফিস সহকারী” হিসেবেও চিহ্নিত। সূত্রের অভিযোগ, তিনি কার্যালয়কে ঘুষ ও দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন।

    স্থানীয় ঠিকাদার ও কিছু কর্মকর্তা জানান, রিয়াজ মিয়া প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে একটি দুর্নীতিবান্ধব সিন্ডিকেট গড়ে তুলেছেন। সরকারি নথিপত্র গোপনে ঠিকাদারদের সরবরাহ, বিল অনুমোদনে শতকরা ভিত্তিতে ঘুষ আদায়—সবকিছুতেই তার সরাসরি হস্তক্ষেপ রয়েছে।

    প্রতিটি প্রকল্পে শতকরা ঘুষ

    ভুক্তভোগী ঠিকাদাররা অভিযোগ করেছেন, প্রতিটি প্রকল্পের বিল পাশ করানোর জন্য রিয়াজের নির্দেশে ২ শতাংশ ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ফাইল আটকে রাখা হয় এবং বিল স্থগিতের হুমকি দেওয়া হয়। ফলে প্রকল্প বাস্তবায়নও দেরিতে হয়, ঠিকাদাররা নাজেহাল হয়ে পড়েন।

    দীর্ঘদিন একই স্থানে থাকা

    রিয়াজ মিয়া প্রায় এক যুগ ধরে ছাতক এলজিইডিতে কর্মরত। এর মধ্যে ৮ বছর তিনি পিয়ন পদে ছিলেন। ২০২০ সালের ৩০ ডিসেম্বর পদোন্নতি পেয়ে অফিস সহকারী হন। সরকারি নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি একই স্থানে থাকার পরে বদলি বাধ্যতামূলক। তবে রাজনৈতিক প্রভাব ও বড় অঙ্কের ঘুষের বিনিময়ে তিনি দীর্ঘদিন একই অফিসে রয়ে গেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাত্রলীগ-ঘনিষ্ঠ এক প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন। অভিযোগ রয়েছে, ওই ঠিকাদারের ফাইল ও বিল প্রক্রিয়ায় রিয়াজ বিশেষ সুবিধা দেন এবং বিনিময়ে আর্থিক লেনদেনও নিয়মিত হয়।

    সচেতন মহলের দাবি

    স্থানীয় সচেতন মহল বলছেন, এলজিইডির মতো গুরুত্বপূর্ণ দপ্তরে এক কর্মকর্তা দীর্ঘদিন একই স্থানে থাকাটা প্রশাসনিক তদারকির ব্যর্থতার প্রমাণ। তারা দ্রুত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    একজন ঠিকাদার বলেন,

    “রিয়াজ ছাড়া অফিসে কোনো কাজই হয় না। ফাইলের অগ্রগতি থেকে বিল পাশ পর্যন্ত সবকিছুতেই তার হস্তক্ষেপ। নিজের নাম প্রকৌশলী হিসেবে উপস্থাপন করেন।”

    রিয়াজের বক্তব্য

    রিয়াজ মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,

    “সব অভিযোগ মিথ্যা। আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি। অফিস আমার নিয়ন্ত্রণে থাকার প্রশ্নই আসে না।”

    উপজেলা প্রকৌশলীর মন্তব্য

    ছাতক উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন,

    “আমি নতুন যোগ দিয়েছি। রিয়াজ অনেকদিন ধরে এখানে কাজ করছে, তাই মানুষ মনে করে অফিসটি তার নিয়ন্ত্রণে। চাইলে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ভুয়া বিআরটিএ ওয়েবসাইট বানিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.