Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফারইস্ট লাইফে আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
    অপরাধ

    ফারইস্ট লাইফে আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

    মনিরুজ্জামানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা, কর্মচারী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার করার দাবিতে মানববন্ধন করেছেন।

    আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আত্মসাৎ হওয়া অর্থ ফেরত দেওয়ার জন্য দুদকে একটি স্মারকলিপি জমা দেন।

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গাজীপুর অফিসের ইনচার্জ এজিএম মো. মাকসুদুর রহমান বলেন, “সাবেক চেয়ারম্যান ও তার সহযোগীরা কোম্পানি থেকে সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। আমি ১৮ বছর ধরে কোম্পানিতে কাজ করছি। গ্রাহকের টাকা মেচিওর্ড হয়েছে, কিন্তু আমরা দিতে পারছি না। সব টাকা সাবেক চেয়ারম্যান ও তার সহযোগীরা আত্মসাৎ করেছেন। গ্রাহকরা আমাদের অফিস, আদালত, বাড়ি-বাড়ি, বাজার-বন্দর, এমনকি মসজিদ পর্যন্ত খুঁজে টাকা চাইছেন। চার বছর ধরে আমরা গ্রাহকের টাকা দিতে পারছি না। যারা কোম্পানিতে আছি, আমরা গত কয়েক বছর বেতনও পাইনি। কোম্পানিটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বীমা প্রতিষ্ঠান। ২০১৯ সালে সরকারকে ১ হাজার ৯০০ কোটি টাকা ট্যাক্স দিয়েছি, তারপরও সরকার আমাদের দুর্দশা দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।” তিনি আরও বলেন, “সাড়ে চার হাজার কোটি টাকা ফেরত দিতে হবে। যারা জড়িত তাদের বিচার করতে হবে। প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মী ভুক্তভোগী। অনেককে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।”

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের টঙ্গী জোনের জোনাল ইনচার্জ আখতার হোসেন বাবু জানান, “কোম্পানির অর্থ আত্মসাৎ করে তারা শিল্প-কারখানা থেকে বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজেক্টের নামে কোম্পানি থেকে টাকা সরিয়ে নিয়েছেন। আমরা তিন বছর ধরে বেতন পাইনি। গ্রাহকের টাকা দিতে পারছি না, ফলে নতুন গ্রাহকও পলিসি নিচ্ছে না এবং কমিশনও পাচ্ছি না। পরিবারের সঙ্গে জীবনযাপন কঠিন হয়ে গেছে।”

    অভিযোগকারীরা বলেন, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে গ্রাহকের অবদানে কোম্পানির তহবিলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা জমা হয়েছিল। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেক ‘ভুয়া খরচ, কাগজে বিনিয়োগ ও ম্যানেজমেন্টের কারসাজি’ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাদের অভিযোগ, এই অর্থের বড় অংশ ‘বিদেশে পাচার করা হয়েছে’। ফলে প্রায় ৪০ লাখ গ্রাহক তাদের প্রাপ্য অর্থ না পেয়ে প্রতিদিন অফিসে গিয়ে হতাশা প্রকাশ করছেন।

    এর আগে ২৩ অক্টোবর অর্থ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, আসামিরা ঢাকার তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়মের মাধ্যমে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মহোৎসব—৫৬২ কোটি টাকার প্রকল্পে ২০০ কোটি আত্মসাৎ

    এপ্রিল 11, 2026
    অপরাধ

    অ্যাম্বুলেন্স সেবায় ভয়ংকর সিন্ডিকেট চক্র

    এপ্রিল 11, 2026
    অপরাধ

    ফারইস্ট লাইফে লাখো গ্রাহকের শতকোটি টাকার হদিস নেই

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.