Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রকল্পের অর্থ ভাগাভাগি নিয়ে ইউএনও-পিআইওর দ্বন্দ্ব
    অপরাধ

    প্রকল্পের অর্থ ভাগাভাগি নিয়ে ইউএনও-পিআইওর দ্বন্দ্ব

    মনিরুজ্জামানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও সংস্কার কাবিখা/কাবিটা ২০২৪-২০২৫ অর্থবছরের প্রকল্প নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র মধ্যে দ্বন্দ্ব চলছে।

    গতকাল মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, পিআইওর বিরুদ্ধে প্রতি প্রকল্পে ২৫ শতাংশ নগদ অর্থ ঘুষ, সরকারি নিয়মের বাইরে ১৫ শতাংশ ভ্যাট ও আয়কর এবং মাস্টাররোল জমার নামে প্রতি প্রকল্পে আরও ৩ হাজার টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে।

    পিআইও রেজাউল করিম বলেন, “গত শুক্রবার আমার অনুপস্থিতিতে ইউএনও সানজিদা রহমান এবং নাজির মাজহার করিম আমার অফিসে বসে ৪ কোটি টাকার প্রকল্পের তালিকা প্রস্তুত করেন এবং আমাকে তালিকায় স্বাক্ষর করতে বলেন। আমি তালিকা যাচাই-বাছাই করে স্বাক্ষর করার কথা বললে ইউএনও মহোদয় ক্ষিপ্ত হন।”

    এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, “৪ কোটি টাকার প্রকল্পের ৮০ ভাগ বাস্তবায়ন হয় ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী। বাকি ২০ ভাগ উপজেলা পরিষদের প্রকল্প। তালিকা প্রস্তুত করে পিআইওকে স্বাক্ষর করতে বললে তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। অফিস বন্ধের দিনও আমি পিআইওর অফিসে গিয়ে তালিকা প্রস্তুত করতে পারি।” দুই পক্ষের এ উত্তেজনার কারণে ঈশ্বরগঞ্জের টিআর কাবিখা প্রকল্পের বাস্তবায়নে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মহোৎসব—৫৬২ কোটি টাকার প্রকল্পে ২০০ কোটি আত্মসাৎ

    এপ্রিল 11, 2026
    অপরাধ

    অ্যাম্বুলেন্স সেবায় ভয়ংকর সিন্ডিকেট চক্র

    এপ্রিল 11, 2026
    অপরাধ

    ফারইস্ট লাইফে লাখো গ্রাহকের শতকোটি টাকার হদিস নেই

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.