Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুইপার থেকে কোটিপতি রেজোয়ান
    অপরাধ

    সুইপার থেকে কোটিপতি রেজোয়ান

    মনিরুজ্জামানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. রেজোয়ান হোসেন মাতুব্বর মাত্র ২৩ হাজার টাকার বেতনে কর্মজীবন শুরু করেছিলেন। আজ তিনি কোটি কোটি টাকার মালিক।

    স্থানীয়দের দাবি, চাকরির মাশুলে তিনি কয়েক বছরের মধ্যে নাম ও বেনামে গড়ে তুলেছেন কয়েকটি বিলাসবহুল বাড়ি। স্থানীয় সূত্র জানায়, তার মোট সম্পদের পরিমাণ ৬ থেকে ৭ কোটি টাকা। ১৯৮৯ সালে এমএলএসএস পদে সুইপারের চাকরিতে যোগ দেন রেজোয়ান। দীর্ঘ কর্মজীবনে পদোন্নতি পেয়ে ২০১৮ সালে হিসাবরক্ষকের দায়িত্ব পান। তবে ৮ বছর ধরে একই প্রতিষ্ঠানে থেকে তিনি রাজনৈতিক ছত্রছায়া ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেছেন।

    স্থানীয়রা বলছেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৪ কাঠা জমিতে তিনি বহুতল ভবন নির্মাণ করেছেন এবং তা ভাড়া দিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে স্ত্রী কহিনূর বেগমের নামে নতুন বাড়ি কেনা হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে ছেলে নাইম মাতুব্বর ও ছোট মেয়ে মুনমুনের নামে দুটি আলিশান বাড়ি রয়েছে। এছাড়া নামে-বেনামে বিভিন্ন জায়গায় জমি কিনেছেন তিনি।

    রেজোয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অন্যান্য কাগজপত্র ছাড়তে বিপুল পরিমাণ ঘুষ নেওয়ার। হাসপাতালের আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করার কথাও জানা গেছে। স্থানীয়রা বলছেন, রেজোয়ান হোসেন মাতুব্বর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। সম্প্রতি স্থানীয় সাংবাদিকরা তার দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি হাসপাতালের কক্ষে তার মেয়ে পাঠিয়ে মোব তৈরি করে সাংবাদিকদের হেনস্তা করেছেন। এমনকি কিছু সাংবাদিকের নামে মিথ্যা মামলা দাখিলের অভিযোগও রয়েছে।

    ভুক্তভোগী শুভঙ্কর শিকদার অভিযোগ করেন, ‘আমার মা মিনা রানী ঠাকুর ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছিলেন সিনিয়র স্টাফ নার্স। মায়ের পেনশনের টাকা তুলতে গেলে রেজোয়ান হোসেন মাতুব্বর আমার কাছ থেকে ৫ লাখ টাকারও বেশি ঘুষ নেন। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.