Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খাল দখলদারদের দাপটে প্রশাসনের নীরব আত্মসমর্পণ
    অপরাধ

    খাল দখলদারদের দাপটে প্রশাসনের নীরব আত্মসমর্পণ

    মনিরুজ্জামাননভেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকার উৎস, ঐতিহ্যবাহী টরকী–বাশাইল খাল এখন করুণ মৃত্যুর প্রহর গুনছে। নাব্যতা সংকট, নির্বিচার দখল, দূষণ এবং কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি অবহেলার কারণে প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ এই খাল ব্যবহারযোগ্যতা হারাচ্ছে। এটি পরিবেশের ওপর কাঠামোগত আগ্রাসনের একটি ধারাবাহিক চিত্র।

    খালটি যখন প্রবাহমান ছিল, তখন দুই উপজেলার কৃষকদের জন্য এটি ছিল এক আশীর্বাদ। এখন খালের পানি বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা সেচ দিতে ‘ডাবল লিফটিং’ করতে বাধ্য হচ্ছেন। প্রথমে পাম্পে পানি আনতে হয় খালে, এরপর আবার পাম্পে সেই পানি জমিতে দিতে হয়। এই প্রক্রিয়ায় সেচের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০ শতক জমিতে যেখানে আগে খরচ হতো ৭০০ টাকা, সেখানে এখন গুনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। লাভের মুখ না দেখায় অনেক কৃষক বোরো ধান আবাদ ছেড়ে মাছের ঘের বা পানের বরজ তৈরি করতে বাধ্য হচ্ছেন। কেউ আবাদি জমির পরিমাণ কমাচ্ছেন। এভাবে চলতে থাকলে স্থানীয় খাদ্যনিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হবে।

    বিশ্লেষকরা বলছেন, এই বিপর্যয়ের মূল কারণ হলো অবৈধ দখলদারত্ব এবং প্রশাসনিক দুর্বলতা। খালের উৎসমুখ, অর্থাৎ টরকী বন্দর সংলগ্ন পালরদী নদীর মোহনা, দখলদাররা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। প্রায় এক কিলোমিটার এলাকায় খাল ভরাট হয়ে অসংখ্য পাকা ও আধা-পাকা ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি হয়েছে।

    গৌরনদী ভূমি কার্যালয় দাবি করলেও ‘খালের জমি কাউকে ইজারা দেওয়া হয়নি’। তবু দখলদাররা খালের জায়গাকে ‘রেকর্ডীয় সম্পত্তি’ বা ‘ইজারা নেওয়া জমি’ দাবি করছেন। স্থানীয় প্রভাবশালীরা প্রকাশ্যেই সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে ইমারত নির্মাণ করছেন।

    দখলদারদের দাপট এত বেশি যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গত বছর খাল খননের আবেদন পেলেও কাজ শুরু করতে পারেনি। বিএডিসির উপসহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী জানান, অবৈধ স্থাপনার কারণে খননযন্ত্র চালানোও সম্ভব নয়, মাটি রাখার জায়গাও নেই অর্থাৎ কিছু দখলদার একটি সরকারি উন্নয়ন সংস্থাকে তার আইনি দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন, আর স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

    এখন প্রশ্ন হচ্ছে, স্থানীয় প্রশাসন ও পুলিশ কেন এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কার নির্দেশে এই দখলদারত্ব এত বছর ধরে চলতে দেওয়া হলো? টরকী–বাশাইল খাল পুনরুদ্ধার করতে কি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে নাকি আমরা এ জলধারার মৃত্যুর সাক্ষী থাকব?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ইউনিক গ্রুপ কর্ণধার নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

    মে 8, 2026
    অপরাধ

    পরকীয়া থেকে পারিবারিক সংঘাত—সবই ঠাঁই পাচ্ছে জুলাই মামলায়

    মে 7, 2026
    অপরাধ

    আচার চুরির জেরে স্কুলছাত্রের মাথায় রডের আঘাত

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.