Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই হাজার কোটি টাকা লেনদেন জালিয়াতি: সালমানসহ আসামি ৩৪
    অপরাধ

    দুই হাজার কোটি টাকা লেনদেন জালিয়াতি: সালমানসহ আসামি ৩৪

    মনিরুজ্জামাননভেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমদানি-রপ্তানি দেখিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এলসির বিপরীতে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই ও জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাসহ ৩৪ জনের বিরুদ্ধে পৃথক পাঁচ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, অনুমোদিত পাঁচ মামলায় ৩৪ জনের বিরুদ্ধে মোট এক হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাত ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান প্রতিবেদনের সূত্রে জানা গেছে, আসামিরা জনতা ব্যাংক পিএলসির স্থানীয় অফিস থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন। আত্মসাৎকৃত অর্থের মধ্যে রয়েছে—

    • পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড: ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২.২৫ মার্কিন ডলার
    • প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড: ১ কোটি ৮৮ লাখ ৩ হাজার ৬৫৮.৯১ ডলার
    • কাঁচপুর এপারেলস লিমিটেড: ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭.৪৫ ডলার
    • স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড: ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার
    • ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২.৪৬ ডলার

    সবমিলিয়ে মোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা এক হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন:

    • বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, ভাই ও ভাইস চেয়ারম্যান এ.এস.এফ. রহমান
    • দুই ছেলে: আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান
    • বেক্সিমকোর পরিচালকগণ: ইকবাল আহমেদ, এ.বি. সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক, রীম এইচ. শামসুদ্দোহা
    • স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড: এমডি আনোয়ারুল বাশার ও পরিচালক নাসরিন আহমেদ
    • ক্রিসেন্ট এক্সেসরিজ: এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন ও পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর
    • প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড: এমডি মোহাম্মদ আলিফ ইবনে জুলফিকার ও পরিচালক মোসা. নুসরাত হায়দার
    • পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড: এমডি ওয়াসীউর রহমান ও পরিচালক রিজিয়া আক্তার
    • নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: এমডি সালাউদ্দিন খান মজলিস ও পরিচালক আব্দুর রউফ
    • কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড: এমডি মাহফুজুর রহমান খান ও পরিচালক সৈয়দ তানবির এলাহী আফেন্দী

    জনতা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

    সাবেক এমডি আব্দুছ ছালাম আজাদ ও আব্দুল জব্বার, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম, সাবেক মহাব্যবস্থাপক মো. শহিদুল হক, ডিজিএম (অব.) মমতাজুল ইসলাম, সিনিয়র অফিসার রফিকুল ইসলাম, ব্যবস্থাপক মো. সালেহ আহম্মেদ, অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম (রপ্তানি) মোহাম্মদ শাজাহান, ব্যবস্থাপক ও অবসরপ্রাপ্ত এজিএম (রপ্তানি) মো. হুমায়ুন কবির ঢালী এবং প্রিন্সিপাল অফিসার শ. ম. মাহাতাব হোসাইন বাদশা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.