Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্দরের কনটেইনার কি বারবার ভূতের হাতেই উধাও হচ্ছে?
    অপরাধ

    বন্দরের কনটেইনার কি বারবার ভূতের হাতেই উধাও হচ্ছে?

    মনিরুজ্জামাননভেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে প্রতিনিয়ত কনটেইনার গায়েব হচ্ছে। নিলামে ক্রয় করা পণ্য ডেলিভারি নিতে গেলে দেখা যাচ্ছে কনটেইনারটি নেই। এতে নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীরা চরম হতাশায় পড়ছেন। কাস্টম ও বন্দরের কর্মকর্তাদের দ্বারস্থ হতে হচ্ছে বারবার।

    এর আগে দুটি কনটেইনার খোঁজে না পাওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। চলতি সপ্তাহেও একটি গার্মেন্টস পণ্যের (ফেব্রিক্স) কনটেইনার খোঁজে পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীরা চরম হয়রানি ও হতাশার মধ্যে রয়েছেন। জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ই-অকশন ৮/২০২৫, লট নং ওবিপিসি ১/২৩১৮/২১ এর কনটেইনার নং এমএসকেইউ ১০৬৮১৫০ এক্স ৪০, চল্লিশ ফুটের কনটেইনারটি ডেলিভারির জন্য পাওয়া যায়নি।

    নিলামে ক্রয়কারী ফারজানা ট্রেডার্স কনটেইনার ক্রয় করার পর শুল্কসহ ৪৭ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেছে। ২২ অক্টোবর কনটেইনার ডেলিভারি নিতে জে-আর ইয়ার্ডে গেলে দেখা যায় এটি নেই। জে-আর ইয়ার্ডের কর্মকর্তারা কোনো সুরাহা দিতে না পারায় ২৩ অক্টোবর ফারজানা ট্রেডার্স চট্টগ্রাম কাস্টম কমিশনার বরাবর নিলাম বাতিলের আবেদন করে। এরপর কাস্টম হাউস বিষয়টি খতিয়ে দেখছে। ফারজানা ট্রেডার্স চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার ও নিরাপত্তা পরিচালককে অবহিত করেছে।

    ফারজানা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম বলেন, “আমাদের কনটেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। নিলামে ক্রয় করার পর ডেলিভারি নিতে গিয়ে দেখা যায় কনটেইনার নেই। এখন কাস্টম ও বন্দরের বিভিন্ন কর্মকর্তার দ্বারস্থ হতে হচ্ছে। টাকা ফেরত পাবো নাকি কনটেইনার পাবো, তা জানি না। আমরা খুবই চিন্তিত।”

    এর আগে দেড় কোটি টাকার কাপড়সহ চট্টগ্রাম বন্দর থেকে দুটি কনটেইনার গায়েব হয়েছিল। নিলামের পর সব শুল্ককর পরিশোধের পরও ডেলিভারির সময় জানা যায়, কনটেইনার দুটি নেই। প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও কোনো হদিশ মেলেনি। ভুক্তভোগী মো. সেলিম রেজা বলেন, “কাস্টমসের কমিশনার বরাবর তিনটি চিঠি দিয়েছি। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি এক কোটি টাকার বেশি। বারবার চিঠি দেওয়ার পরও টাকা ফেরত পাইনি।” অপর কনটেইনারটি নিলামে ক্রয় করেছিলেন তপন সিংহ। তিনি ৪২ লাখ টাকা শুল্কসহ পরিশোধ করেও কনটেইনার পাননি।

    চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামকারী ব্যবসায়ীদের সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী বলেন, “পরপর কনটেইনার গায়েব হওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বন্দরের মতো সুরক্ষিত স্থানে কীভাবে কনটেইনার হারানো সম্ভব, তা আমাদের প্রশ্ন। এই ধরনের ঘটনা প্রকাশ হলে দেশের বন্দরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন।”

    বন্দরের কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, “কনটেইনার বন্দরে না থাকা খুব আশ্চর্যজনক। হয়ত অন্য কোনো ইয়ার্ডে স্থানান্তরিত হয়েছে। গায়েব হওয়া স্বাভাবিক নয়। আমরা পণ্য না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু করব। নিলামে ক্রয়কারী টাকা ফেরত পাবেন।”

    চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “আগের দুটি কনটেইনার মিসিংয়ের তদন্ত চলছে। নতুন কনটেইনার মিসিং হওয়ার খবর আমার কাছে নেই। তবে কনটেইনারগুলো পাওয়া যাবে আশা করছি। বন্দরে ৪০ থেকে ৪৫ হাজার কনটেইনার রয়েছে। হ্যান্ডলিংয়ের সময় হয়ত কনটেইনার যে স্থানে থাকার কথা সেখানে নেই। খোঁজা হচ্ছে। মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। পাওয়া গেলে জানানো হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.