Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজশাহীতে এসআই মহিউদ্দিনের ঘুষ কেলেঙ্কারি
    অপরাধ

    রাজশাহীতে এসআই মহিউদ্দিনের ঘুষ কেলেঙ্কারি

    এফ. আর. ইমরাননভেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেওয়া, আসামিদের ভয়ভীতি দেখানো এবং বাদীপক্ষের হয়ে পক্ষপাতদুষ্ট আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের মুখে রয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, যিনি সম্প্রতি চন্দ্রিমা থানা থেকে বদলি হয়ে বোয়ালিয়া থানায় যোগ দিয়েছেন।

    রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিল ৫ নভেম্বর আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগে জানান, এসআই মহিউদ্দিন চার্জশিট দেওয়ার নামে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছেন এবং ফাইনাল রিপোর্টের আশ্বাস দিয়ে আরও দুই লাখ টাকা দাবি করেছেন। বড় কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তিনি ভয় দেখিয়েছেন যে টাকা না দিলে জেলে পাঠানো হবে।

    অভিযোগের সঙ্গে শিশিল বিকাশে টাকা পাঠানোর স্ক্রিনশট, ফোনালাপের রেকর্ড এবং প্রমাণপত্রও জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আরএমপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

    লিখিত অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ জুলাই রাজশাহী নগরের ভদ্রা এলাকার একটি বাসায় যুবলীগ নেতা রনির অবস্থান সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ তল্লাশি চালালেও রনিকে পাওয়া যায়নি। পরে ঐ বাসার মালিক হাবিবা আক্তার মুক্তা ও তার স্বামী জাবেদ আক্তার বেবি শিশিল, তার ভাই সিজার এবং অন্যদের বিরুদ্ধে ২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা করেন।

    অভিযোগে আরও বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এসআই মহিউদ্দিন বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আসামিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেন। ব্যবসায়ী শিশিল জানান, “এসআই মহিউদ্দিন চার্জশিট দেওয়ার নামে বিকাশে টাকা নিয়েছেন এবং চূড়ান্ত প্রতিবেদনের জন্য আরও দুই লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে আমাদের জেলে পাঠানোর হুমকি দেন।”

    মামলার অপর আসামি ছাত্রদল নেতা মাহমুদ হাসান লিমন জানান, “চার্জশিট দেওয়ার কথা বলে মহিউদ্দিন আমার কাছ থেকেও নগদ ১৫ হাজার টাকা নিয়েছেন। পরদিন বিকাশে আরও ৫ হাজার টাকা পাঠাতে হয়েছে। পরে তিনি আবারও দুই লাখ টাকা দাবি করেন।”

    এসআই মহিউদ্দিন ও একাধিক আসামির মধ্যে হওয়া ফোনালাপে এসব অর্থ লেনদেন ও হুমকির বিষয়টি উঠে এসেছে। এক রেকর্ডে শোনা যায়, এসআই মহিউদ্দিন বলছেন, “তুমি যে আমার বিকাশে টাকা দিয়েছ, সেই স্ক্রিনশট মানুষের কাছে গেল কীভাবে?” এতে লিমন উত্তরে বলেন, “আপনি চার্জশিটের জন্য উঠেপড়ে লেগেছেন, এতে আমাদের ক্ষতি হচ্ছে।”

    আরেক ফোনালাপে শিশিলকে এসআই মহিউদ্দিন স্বীকার করেন, “আপনাদের কোনো সম্পৃক্ততা নেই, চুরির কিছুই হয়নি।” তবু তিনি চূড়ান্ত প্রতিবেদনের নামে অর্থ দাবি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    শিশিল আরও দাবি করেন, মামলার বাদী মুক্তার স্বামী জাবেদ আক্তার বেবি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং রাজশাহীর প্রভাবশালী নেতাদের সহযোগী। পারিবারিক বিরোধের জের ধরেই মিথ্যা মামলা করা হয়েছে।

    অভিযোগ আংশিক স্বীকার করে এসআই মহিউদ্দিন জানান, “একজন আসামি নিষেধ করা সত্ত্বেও বিকাশে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন, পরে ফেরত দিয়েছি।” তবে তিনি বাদীপক্ষের হয়ে তদন্ত বা ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেন। বিকাশে টাকা ফেরত দেওয়ার প্রমাণ চাইলে তিনি পরে সরবরাহের আশ্বাস দেন।

    এ বিষয়ে আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, “এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একজন সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.