Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকোর ৯৭ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ মিলেছে
    অপরাধ

    বেক্সিমকোর ৯৭ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ মিলেছে

    মনিরুজ্জামাননভেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, বিদেশে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্তে প্রমাণ মিলে বেক্সিমকোর ১৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ১৭টি মামলায় প্রায় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।

    এসব মামলায় গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। তথ্যটি গতকাল সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। সিআইডি জানায়, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বেক্সিমকো গ্রুপের অধীনে থাকা ১৭টি করপোরেট প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের নামে ১ হাজার ২০০ কোটি টাকা পাচার করেছে।

    এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—অ্যাডভান্স গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারেলস, অটোম্যান লুপ অ্যাপারেলস, বিক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটান অ্যাপারেলস, কজি অ্যাপারেলস, ইসেস ফ্যাশন ইন্টারন্যাশনাল, কাঁচপুর অ্যাপারেলস, মিড ওয়েস্ট গার্মেন্টস, পিয়ারলেস গার্মেন্টস, পিঙ্ক মেকার গার্মেন্টস, প্লাটিউর গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারেলস, ইস্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশন ও উইন্ট্রা ইস্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড।

    সিআইডি জানায়, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনতা ব্যাংক, মতিঝিল শাখা থেকে এলসি খোলা হলেও রপ্তানির বিপরীতে অর্জিত অর্থ দেশে আসেনি। মূলত দুবাইয়ের আর আর গ্লোবাল ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচার হয়েছে। আর আর গ্লোবাল ট্রেডিংয়ের মালিকানা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও এএসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের নামে নিবন্ধিত।

    সিআইডি কর্মকর্তা জানিয়েছেন, মামলার আদেশ অনুযায়ী ঢাকার দোহার থানার ২ হাজার শতাংশ জমি, গুলশানের ‘দ্য এনভয়’ বিল্ডিংয়ের ৬ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৩১ নম্বর প্লটের ২ হাজার ৭১৩ বর্গফুটের একটি ট্রিপ্লেক্স ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৬০০ থেকে ৭০০ কোটি টাকা। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং আসামিদের বিদেশ যাত্রা রোধ করা হয়েছে।

    সিআইডির অভিযানে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটোম্যান লুপ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার ওয়াসিউর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। সালমান এফ রহমানকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ বলেন, “পাচার করা এই ৯৭ মিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.