Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬ হাজার টাকা খাজনা দিয়ে রশিদ পেলেন ৫৭৩ টাকার
    অপরাধ

    ৬ হাজার টাকা খাজনা দিয়ে রশিদ পেলেন ৫৭৩ টাকার

    সিভি ডেস্কUpdated:নভেম্বর 11, 2025নভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধ নিয়ে এক কৃষকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ৬ হাজার টাকা দিয়ে খাজনা পরিশোধের পর রসিদে দেখা যায় মাত্র ৫৭৩ টাকা লেখা। ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের কৃষক নাসির শেখ বড় ঘি কমলা মৌজার ৬৮ নম্বর খতিয়ানের একটি জমি খালেকের কাছ থেকে ক্রয় করেন। জমির নামজারি করতে হলে খাজনার রসিদ প্রয়োজন হয়।

    ৪ নভেম্বর সকালে নাসির শেখ নারুয়া ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে যান। সেখানে কর্মচারী জিহাদ প্রথমে ১২ হাজার টাকা দাবি করেন। পরে অনুরোধে ৬ হাজার টাকায় রাজি হন। অফিসের আরেক কর্মচারী শিবাজীর হাতে টাকা দেওয়ার পর তিনি তা জিহাদের হাতে পৌঁছে দেন। কিছুক্ষণ পর নাসির শেখের হাতে যে রসিদটি দেওয়া হয়, তাতে দেখা যায় খাজনা পরিশোধের পরিমাণ মাত্র ৫৭৩ টাকা।

    ভুক্তভোগী নাসির শেখ বলেন, “আমি নিজের কেনা জমির খাজনা দিতে গিয়েছিলাম। তারা প্রথমে ১২ হাজার টাকা চায়, পরে ৬ হাজার নেয়। কিন্তু রসিদে দেখি ৫৭৩ টাকা লেখা। আমি বাকি টাকা ফেরত ও দুর্নীতিবাজ কর্মচারীদের শাস্তি চাই।”

    অভিযোগের বিষয়ে জানতে কর্মচারী জিহাদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “অভিযোগ পাওয়ার পর নারুয়া ইউনিয়ন ভূমি অফিসের প্রধান সহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে জিহাদ ও শিবাজীকে শোকজ করতে। তারা লিখিত জবাবও জমা দিয়েছেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    দক্ষিণ চীন সাগর থেকেই কী শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ?

    জুন 16, 2026
    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.