Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদক মামলায় এজাহারে কেন মূল অপরাধীর নাম বাদ দেওয়া হয়?
    অপরাধ

    মাদক মামলায় এজাহারে কেন মূল অপরাধীর নাম বাদ দেওয়া হয়?

    মনিরুজ্জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে মাদক কেনাবেচা ও অর্থ পাচারের মাত্রায় দেশ বিশ্বে পঞ্চম স্থানে। দেশে মাদকাসক্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। দেশি ও আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, মাদকের বিস্তার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তবুও বিচারিক প্রক্রিয়ার ত্রুটি ও দুর্বলতার কারণে মাদকের মামলায় ৫৯ শতাংশ আসামি সাজা পাচ্ছেন না। এটি শুধু উদ্বেগজনকই নয়, একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থা ও বাহিনীর সদিচ্ছার অভাবকেও প্রকাশ করে।

    ঢাকাসহ ২৬ জেলার বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া ৫০০ মাদক মামলার রায় বিশ্লেষণ করেছে। দেখা গেছে, মাত্র ২০৪টি মামলায়, অর্থাৎ ৪১ শতাংশে সাজা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মূল আসামি—মাদকের পৃষ্ঠপোষক ও অর্থ জোগানদাতারা—প্রায় সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকেন।

    মূল আসামিদের ধরার বদলে শুধু বাহক ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালালে কোনো ফলাফল পাওয়া যায় না। পূর্বের মাদকবিরোধী অভিযানই তার বড় উদাহরণ। এছাড়া, গ্রেপ্তার হওয়া অনেক আসামি সাজা না হওয়ায় পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

    একটি মাদক মামলার অভিযোগপত্রে মূল আসামির নাম উল্লেখ না থাকাও পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাফিলতির প্রমাণ। তদন্ত সংস্থার ব্যর্থতার পেছনে ১৬ ধরনের ঘাটতি চিহ্নিত হয়েছে। ত্রুটিপূর্ণ এজাহার, নিরপেক্ষ সাক্ষীর অভাব, জব্দ তালিকার ভুল, ঊর্ধ্বতন কর্মকর্তার তদারকি না থাকা এবং রাষ্ট্রপক্ষের গাফিলতি এসবের মধ্যে রয়েছে। ফলে মাদক মামলার তদন্ত দায়সারা ও অপ্রতুল হওয়াই স্বাভাবিক। সরকার যাই থাকুক, বছরের পর বছর এই অবস্থা অপরিবর্তিত।

    দেশে প্রতিবছর যে সব মামলা হয়, তার মধ্যে মাদক সংক্রান্ত মামলা সবচেয়ে বেশি। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা মনে করে, বিক্রি হওয়া মাদকের মাত্র ১০ শতাংশই ধরা পড়ে। ২০২৩ সালে ২ কোটি ৩০ লাখ ইয়াবা জব্দ হলেও ২০২৪ সালে তা কমে ২ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। তবে আইনশৃঙ্খলা দীর্ঘ সময় ভঙ্গুর থাকার কারণে এই তথ্যের ওপর আশাবাদী হওয়া যায় না।

    মাদক প্রতিরোধে নিয়োজিত সংস্থাগুলো কার্যত ‘শর্ষের মধ্যে ভূতের’ ভূমিকা পালন করছে। সফলতার মানদণ্ড হওয়া উচিত—মামলার সংখ্যা, উদ্ধারকৃত মাদকের পরিমাণ এবং আসামির সাজার হার। এই পরিমাপেই স্পষ্ট হয় না মাদক পরিস্থিতির বাস্তব অবস্থা। সংঘবদ্ধ মাদক অপরাধে দায়সারা তদন্ত মানে মূলত অপরাধী চক্রকে পৃষ্ঠপোষকতা করা। মাদকের বিস্তারে জনগোষ্ঠীর সম্ভাবনা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন অপরাধ বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে সরকারকে দৃঢ় অঙ্গীকার দেখাতে হবে।

    মাদকের মামলার বিচারে রাষ্ট্রপক্ষকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে লক্ষ্য ও কর্মপন্থা খুলনলচে পরিবর্তন করতে হবে। তদন্ত সংস্থা ও কর্মকর্তাদের গাফিলতিতে অপরাধীরা পার পেলে, তাদেরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.