Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে ৬৭৮ কোটির মানিলন্ডারিং মামলা
    অপরাধ

    ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে ৬৭৮ কোটির মানিলন্ডারিং মামলা

    মনিরুজ্জামাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ৬৭৮ কোটি টাকার অর্থ অর্জনের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি গতকাল ১৭ নভেম্বর গুলশান থানায় রুজু করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিলীপ কুমার আগরওয়ালা (৫৭) বহু বছর ধরে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের স্বত্বাধিকারী হিসেবে দেশে ও বিদেশে স্বর্ণ ও হীরার ব্যবসার আড়ালে চোরাচালান ও অর্থপাচারে জড়িত ছিলেন।

    সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন ও নথিপত্র পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। তদন্তে দেখা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি এলসির মাধ্যমে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণবার, অলংকার, লুজ ডায়মন্ড ও অন্যান্য পণ্য বৈধভাবে আমদানি করেছে।

    একই সময়ে তারা স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও হীরা ক্রয়ের দাবি করলেও এর উৎস বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। সিআইডি মনে করছে, বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে।

    মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা মিলেছে চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ রূপান্তর, হস্তান্তর ও ব্যবহারের নথিপত্র যাচাই করে। এর ভিত্তিতে তদন্ত প্রতিবেদন অতিরিক্ত আইজিপি (সিআইডি)-এর কাছে দাখিল করা হয়। ১৬ নভেম্বর মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।

    মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় তদন্তও সিআইডি পরিচালনা করবে। সংশ্লিষ্ট নথি, ব্যাংক লেনদেন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ আইনানুগ অনুসন্ধান চলবে। রাষ্ট্রের আর্থিক স্বার্থ রক্ষা এবং অর্থপাচারকারীদের আইনগত বিচারের আওতায় আনার জন্য সিআইডির নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    অপরাধ

    ক্ষমতা বদলে দেয় মানুষের চরিত্র—সাবেক আইজিপি বেনজীরের যত অপরাধ

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.