Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মোহাম্মদ আলমগীরের ৭ কোটি টাকা আত্মসাত
    অপরাধ

    মোহাম্মদ আলমগীরের ৭ কোটি টাকা আত্মসাত

    এফ. আর. ইমরাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোয়াখালীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে প্রায় ৭ কোটি টাকার জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

    মামলাটি সোমবার (১৭ নভেম্বর) নোয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান দায়ের করেন। নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, আলমগীর হোসেন চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকার নুর উল্যাহর ছেলে।

    প্রাথমিক অনুসন্ধানে দুদক পেয়েছে, আলমগীর হোসেন ২০১৪–২০১৫ এবং ২০২০–২০২৫ সালে নোয়াখালী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক জালিয়াতি ও অসদাচরণ করেছেন। তিনজন ভুয়া ঋণগ্রহীতার নামে তিনি ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া, ২০৯ জন ভুয়া সঞ্চয় ঋণগ্রহীতার মাধ্যমে প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

    দুদকের রেকর্ডপত্র যাচাইয়ে দেখা গেছে, ঋণ অনুমোদনের ফরমে আলমগীর নিজেই স্বাক্ষর করেছেন, যেখানে জেলা কমান্ড্যান্ট বা ব্যাটালিয়ন প্রধানের স্বাক্ষর বাধ্যতামূলক ছিল। কিছু ফরমে ঋণগ্রহীতার স্বাক্ষরও নেই। প্রকৃত গ্রাহকরা কোনো টাকা পাননি; বরং আলমগীর নিজে অর্থ তুলে নিয়েছেন।

    দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে জানিয়েছেন, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ২০ অক্টোবর ব্যাংক শাখায় অভিযান চালিয়ে রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করেন। শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক না থাকলেও নথিতে অসংখ্য অনিয়ম ধরা পড়ে। ভুয়া দলিল, জাল স্বাক্ষর ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

    তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুদক জানিয়েছে, আইন অনুযায়ী দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    অপরাধ

    ক্ষমতা বদলে দেয় মানুষের চরিত্র—সাবেক আইজিপি বেনজীরের যত অপরাধ

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.