Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিআরবির ১৮০ কোটি টাকার কর কেলেঙ্কারি
    অপরাধ

    বিআরবির ১৮০ কোটি টাকার কর কেলেঙ্কারি

    সিভি ডেস্কনভেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিআরবি ক্যাবলকে নিয়ম বহির্ভূতভাবে প্রায় ১৮০ কোটি টাকা কর সুবিধা দেওয়ার অভিযোগে রংপুর কর অঞ্চলের উপকর কমিশনার সাজিদ খানকে এক ধাপ পদাবনতির শাস্তি দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার তার বিরুদ্ধে এই লঘুদণ্ডের প্রজ্ঞাপন জারি করা হয়।

    তদন্তে দেখা যায়, খুলনা কর অঞ্চলের সার্কেল–১ এ দায়িত্ব পালনের সময় সাজিদ খান বি আরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০১৮–১৯ ও ২০১৯–২০ করবর্ষে মোট ১৫১ কোটি টাকার কর ক্রেডিট দেন। একই সঙ্গে কোনো অনুমোদন ছাড়াই আরও প্রায় ২৯ কোটি টাকার কর প্রত্যর্পণ (রিফান্ড) অনুমোদন করেন।

    অভিযোগ অনুযায়ী, ওই দুই করবর্ষে প্রতিষ্ঠানটির উৎসে কর্তিত কর ছিল যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি করদাতাকে পুরো অর্থ কর ক্রেডিট হিসেবে মঞ্জুরি দেন।

    এ ছাড়া যথাযথ যাচাই-বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪–এর ১৭৩ ধারার অধীনে আইটি–৩০ সংশোধনপূর্বক ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা ও ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার কর প্রত্যর্পণ তৈরি করেন।

    এই অনিয়মের কারণে ২০১৮ সালের ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা’র বিধি ৩(খ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে কৈফিয়ত দাখিল ও গত ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানির পর অভিযোগের সবকটি দফা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

    ফলে শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় সাজিদ খানের বেতন গ্রেড এক ধাপ কমিয়ে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যেভাবে মার্কিন-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানকে সব ক্ষমতা দিয়ে দিল

    এপ্রিল 8, 2026
    মতামত

    ভুল করবেন না: এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, এটি ইসরায়েল বনাম আমেরিকা

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.