Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নজরুল মজুমদারের ১৮০ কোটি টাকার সম্পদ জব্দ
    অপরাধ

    নজরুল মজুমদারের ১৮০ কোটি টাকার সম্পদ জব্দ

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 28, 2025নভেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আদালত নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ কয়েকটি জমি জব্দের আদেশ দিয়েছেন। রাজধানীর ওই প্লট এবং ৫৩টি দলিলের বিপরীতে নিবন্ধিত এসব জমির বাজারমূল্য ১৮০ কোটি ৩৭ লাখ টাকা নির্ধারণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    একই সঙ্গে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার তিনটি ব্যাংক হিসাবের ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এদিন দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ নজরুল ইসলাম মজুমদারের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

    মজুমদার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় ব্যাংক খাতের প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুদক ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন।

    দুদক জানিয়েছে, জব্দকৃত সম্পদ তার জানানো আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তদন্তে জানা গেছে, আসামি তার স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে যদি অবৈধভাবে সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যায়, তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। তাই আদালত শুনানি শেষে সম্পদ জব্দ ও অর্থ অবরুদ্ধের নির্দেশ দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    অপরাধ

    ক্ষমতা বদলে দেয় মানুষের চরিত্র—সাবেক আইজিপি বেনজীরের যত অপরাধ

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.