Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্ত্রীর হাত ধরে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজস্ব কর্মকর্তা
    অপরাধ

    স্ত্রীর হাত ধরে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজস্ব কর্মকর্তা

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 20, 2025নভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে। এর মধ্যে একটিতে তার স্ত্রী শিল্পী রানী সরকারকেও আসামি করা হয়েছে। মামলার একটিতে শিল্পী রানী সরকারের বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় উত্তম কুমারের বিরুদ্ধে প্রায় ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ তোলা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রথম মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিল্পী রানী সরকার তার স্বামী উত্তম কুমারের অসাধু উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে ৭৯ লাখ ৫০ হাজার ৫৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৮৪ টাকার সম্পদের ঘোষণা দেন।

    যাচাইয়ে দেখা গেছে, তার প্রকৃত সম্পদ মাত্র ১ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৭০২ টাকা। তার চাকরি ও ব্যবসা থেকে অর্জিত আয়ের তথ্য দুদকের মতে ভিত্তিহীন। এই অভিযোগে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা করেছে।

    এজাহারে আরো বলা হয়েছে, উত্তম কুমার অসাধুভাবে অর্জিত অর্থ বৈধ করার জন্য স্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া আয়ের উৎস সৃষ্টি করেছেন। স্ত্রীর আয়কর নথিতে মিথ্যা তথ্য প্রদানে তিনি সহায়তা করেছেন। এই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারার অভিযোগ আনা হয়েছে।

    দুদকের আরেক এজাহারে উত্তম কুমারকে সরকারি কর্মচারী হিসেবে ১৭ লাখ ২৬ হাজার ৯০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি দুদকে ৫৫ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকার সম্পদ দেখালেও তার বৈধ আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী নেট সম্পদের উৎস অস্পষ্ট থাকায় মামলা রেকর্ড করা হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যেভাবে মার্কিন-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানকে সব ক্ষমতা দিয়ে দিল

    এপ্রিল 8, 2026
    মতামত

    ভুল করবেন না: এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, এটি ইসরায়েল বনাম আমেরিকা

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.