Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিআরবিকে ১৮০ কোটি টাকার কর ছাড়ে কর্মকর্তার লঘুদণ্ড
    অপরাধ

    বিআরবিকে ১৮০ কোটি টাকার কর ছাড়ে কর্মকর্তার লঘুদণ্ড

    মনিরুজ্জামাননভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রংপুর কর অঞ্চলের কর কমিশনার সাজিদ খানকে নিয়মবহির্ভূতভাবে প্রায় ১৮০ কোটি টাকার কর ছাড় দেওয়ার কারণে পদবনতি করে লঘুদণ্ড দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

    সাজিদ খান খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজে দায়িত্ব পালনকালে বি আরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮–১৯ ও ২০১৯–২০ করবর্ষে ১৫১ কোটি টাকা কর ক্রেডিট এবং প্রায় ২৯ কোটি টাকা কর ফেরতের সুবিধা দেন। বিভাগীয় তদন্তে এটি প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় তাকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিত করা হয়েছে। লঘুদণ্ডের পর তার বেতন থেকে ৪৫ হাজার ৩৩০ টাকা কাটা হবে।

    অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই করবর্ষে প্রতিষ্ঠানটির উৎসে কর্তিত কর যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা ছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই অর্থ করদাতার অনুকূলে ক্রেডিট হিসেবে দেন। এছাড়া কোনো যাচাই–বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারা অনুযায়ী আইটি–৩০ সংশোধন করে ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা এবং ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার কর ফেরতের প্রক্রিয়া তৈরি করেন।

    এই অনিয়মের অভিযোগে সাজিদ খানের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। কৈফিয়ত দাখিলের পর গত ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নারীবিদ্বেষের বিস্তার: কেন থামছে না নির্যাতন?

    জুন 16, 2026
    অপরাধ

    দুবাইয়ের প্রত্যর্পণ অভিজ্ঞতায় বেনজীর ফেরার সম্ভাবনা কতটা?

    জুন 16, 2026
    অপরাধ

    ক্ষমতা বদলে দেয় মানুষের চরিত্র—সাবেক আইজিপি বেনজীরের যত অপরাধ

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.