Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জালিয়াতির দায়ে ই-পাসপোর্ট কর্মকর্তার বেতন কমলো এক ধাপ
    অপরাধ

    জালিয়াতির দায়ে ই-পাসপোর্ট কর্মকর্তার বেতন কমলো এক ধাপ

    সিভি ডেস্কUpdated:নভেম্বর 21, 2025নভেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ই-পাসপোর্ট ইস্যুতে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার হাসানুজ্জামানকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে এক বছরের জন্য বেতন গ্রেডে এক ধাপ নিচে নামানো হয়েছে। এর ফলে তার মাসিক বেতন কমেছে ১ হাজার ৭১০ টাকা।

    গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

    ঘটনার সূচনা ঘটে যখন এনায়েত উল্লাহ লিটন মিয়ার এমআরপি নম্বর ব্যবহার করে নিজের পরিচয় পরিবর্তন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করেন। এ আবেদনের ভিত্তিতে এনায়েত উল্লাহর নামে ই-পাসপোর্ট ইস্যু হয়। এতে বাতিল হয়ে যায় লিটন মিয়ার আসল এমআরপি পাসপোর্ট।

    তদন্তে উঠে আসে, ই-পাসপোর্ট আবেদন যাচাইয়ের জন্য ব্যবহৃত এবিআইএস সফটওয়্যারে আবেদনকারীর মুখাবয়ব ও আঙুলের ছাপ আবেদনকারীর সঙ্গে মেলেনি। তা সত্ত্বেও সিস্টেম আবেদনে ‘বাতিল’ দেখায়নি। বরং সহকারী প্রোগ্রামার হাসানুজ্জামান তার ইউজার আইডি দিয়ে ইআইডি রিলিজ ও অনুমোদন করেন।

    ঘটনায় জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিবুর রহমানের বিরুদ্ধেও গত ২৭ মে বিভাগীয় মামলা হয়। তার ব্যক্তিগত শুনানিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    পরে উপসচিব মোহাম্মদ আবু কাউছারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি নথি, সাক্ষ্য ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মত দেয়—হাসানুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে লঘুদণ্ড দেওয়ার সুপারিশ করা হয়।

    তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বেতন ৩৫ হাজার ৮৮৮ টাকা থেকে কমিয়ে ৩৪ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক বছর পর তিনি আগের গ্রেডে ফিরতে পারবেন। তবে কোনো অবস্থায় বকেয়া সুবিধা পাবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যেভাবে মার্কিন-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানকে সব ক্ষমতা দিয়ে দিল

    এপ্রিল 8, 2026
    মতামত

    ভুল করবেন না: এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, এটি ইসরায়েল বনাম আমেরিকা

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.