Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতিতে ফেঁসে গেলেন দুদকের সাবেক কমিশনারসহ ৬ কর্মকর্তা
    অপরাধ

    দুর্নীতিতে ফেঁসে গেলেন দুদকের সাবেক কমিশনারসহ ৬ কর্মকর্তা

    মনিরুজ্জামানডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদেরই সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, তারা আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করেছেন।

    গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের ইতিহাসে এটি প্রথমবারের মতো কমিশনার পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা। ঘটনার সময় মো. জহুরুল হক বিটিআরসির কমিশনার ছিলেন এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

    মামলার আসামিরা হলেন:

    • সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস
    • সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান
    • সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ
    • সাবেক কমিশনার মো. জহুরুল হক
    • সাবেক কমিশনার মো. রেজাউল কাদের
    • মো. আমিনুল হাসান

    মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষ সরকারের অনুমোদন ছাড়াই পরীক্ষামূলক কল রেট কমিয়ে ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলার করেছে। একই সময়ে সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামানো হয়। একইসঙ্গে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার বেড়ে ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।

    ফলাফল হিসেবে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হিসাব করা হয়েছে:

    • রেভিনিউ শেয়ার কমানোর ক্ষতি: ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা
    • কম রেটে কল আনায় ক্ষতি: ২,৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা
    • বৈদেশিক মুদ্রা না আনায় ক্ষতি: ৫,৬৮৫ কোটি ১ লাখ টাকা

    মোট ক্ষতি: ৯,০১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    উল্লেখ্য, সাবেক কমিশনার মো. জহুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির পৃথক অনুসন্ধানও চলছে। তিনি ২০২১ সালের ১০ মার্চ দুদকে কমিশনার হিসেবে যোগদান করেন এবং ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন। ওইদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগেরবার মিষ্টিতে ব্যর্থ, এবার মোরগ-পোলাওয়ের ফাঁদে ৩৮ কোটি টাকার সোনা উধাও

    নভেম্বর 29, 2026
    আন্তর্জাতিক

    বিয়ের আসরে জান্তার বোমা হামলা, মিয়ানমারে ঝরল ৩০ প্রাণ

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.