Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউসিবি ব্যাংক থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    অপরাধ

    ইউসিবি ব্যাংক থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 18, 2025ডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি)-এর বিভিন্ন শাখায় আটটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের মাধ্যমে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকের সাবেক পরিচালক, শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১১৫ জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে।

    দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক বশির আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা একটি সিন্ডিকেট গঠন করে এ আত্মসাতে জড়িত ছিলেন।

    অভিযোগ অনুযায়ী, ইউসিবির চকবাজার, পোর্ট, পাহাড়তলী ও বহদ্দারহাট শাখায় এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ, সান-সাইন এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, জুপিটার এন্টারপ্রাইজ, নাজিম অ্যান্ড সন্স ও আল-রাজি এন্টারপ্রাইজ নামে ৮টি ভুয়া প্রতিষ্ঠানের চলতি হিসাব খোলা হয়। এ প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছে, তারা প্রকৃতপক্ষে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন।

    দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এসব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। চকবাজার শাখায় এশিয়া এন্টারপ্রাইজের নামে ৮ কোটি টাকা, মুন এন্টারপ্রাইজের নামে ৭ কোটি টাকা, ইসলাম এন্টারপ্রাইজের নামে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং সান-সাইন এন্টারপ্রাইজের নামে ৮ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ হয়েছে।

    পোর্ট শাখায় আলম এন্টারপ্রাইজের নামে ৪ কোটি ৪০ লাখ টাকা ও জুপিটার এন্টারপ্রাইজের নামে ৯ কোটি টাকা, পাহাড়তলী শাখায় নাজিম অ্যান্ড সন্সের নামে ৯ কোটি ৩০ লাখ টাকা এবং বহদ্দারহাট শাখায় আল-রাজি এন্টারপ্রাইজের নামে ৩ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। মোট মিলিয়ে এসব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

    অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সাবেক পরিচালক বশির আহমেদ, সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক এম এ সবুর, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী এবং রোকসানা জামান চৌধুরী।

    এ বিষয়ে ইউসিবি ব্যাংকের মুখপাত্র বলেন, “ব্যাংকটির সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দুদক মামলাগুলো দায়ের করেছে। আমরা স্পষ্টভাবে জানাই যে অনিয়ম ও কারসাজির মাধ্যমে ইউসিবি থেকে গ্রাহকদের আমানত আত্মসাৎকারীরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। অতীতের সব অনিয়মের যথাযথ প্রতিকার চাই এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    তিনি আরও বলেন, “বর্তমান পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় ও আপসহীন। ব্যাংকটি ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কড়া পদক্ষেপ নেবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    ব্যাংক

    পূবালী ব্যাংক-স্কয়ার হাসপাতালের যৌথ ক্রেডিট কার্ড চালু

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.