Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বব্যাংকের ঋণের প্রলোভনে লাখ লাখ টাকা প্রতারণা
    অপরাধ

    বিশ্বব্যাংকের ঋণের প্রলোভনে লাখ লাখ টাকা প্রতারণা

    মনিরুজ্জামানডিসেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সোহাগ হোসেন (৩৫)। তার সঙ্গে ৫টি মোবাইল ফোন, একাধিক বিকাশ ও নগদ এজেন্ট অ্যাকাউন্ট এবং মোট ৯টি মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জব্দ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।

    জসীম উদ্দিন খান বলেন, সোহাগ ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকের নাম ও পরিচয় ব্যবহার করে কম সুদে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছিল। এটি ছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের অংশ। সোহাগকে গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদেরকে বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচির প্রতিনিধি পরিচয় দিত। এরপর তারা নিজেদেরকে লোন অফিসার, এমএসএস ইউনিট, কার্ড ডিভিশন ও হেড অফিসের বিভিন্ন পদবির পরিচয় দিয়ে ২ শতাংশ সুদে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখাত। পরে ভুক্তভোগীদের একটি ভুয়া ব্যাংকিং ওয়েবসাইটে লগইন করতে বলা হতো। লগইন করার পর বিভিন্ন চার্জ, ভ্যাট, ইন্সুরেন্স ও প্রক্রিয়াকরণ ফি বাবদ বারবার অর্থ প্রদান করতে বাধ্য করা হতো।

    এভাবে বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ২ লাখ ৪৭ হাজার ৪৪৮ টাকা এক ভুক্তভোগী থেকে হাতিয়ে নেয়া হয়েছিল। ভুক্তভোগী গত ১০ অক্টোবর ডিএমপির শাহজানপুর থানায় মামলা দায়ের করলে তদন্তভার পান সিআইডি। প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে মামলা তদন্তের পর সোহাগকে গ্রেপ্তার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে একটি আন্তর্জাতিক বিনিয়োগ ও ঋণ প্রতারণা চক্রের অংশ। চক্রের মূল হোতা বিদেশে অবস্থান করছে। তারা বিশ্বব্যাংক, আইএফএডি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম, লোগো, ওয়েবসাইট ও ভুয়া পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের কাছ থেকে অনলাইনে টাকা হাতিয়ে নিত।

    সোহাগ বিদেশে থাকা মূল হোতার নির্দেশে বিকাশ ও নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট পরিচালনা ও সরবরাহ করত এবং অবৈধ আর্থিক লেনদেন সমন্বয় করত। প্রতারণার মাধ্যমে আয় হওয়া অর্থ বিদেশে থাকা চক্রের সদস্যদের কাছে পাঠানো হতো। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান সিআইডি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ক্ষমতা বদলে দেয় মানুষের চরিত্র—সাবেক আইজিপি বেনজীরের যত অপরাধ

    জুন 15, 2026
    অপরাধ

    জঙ্গল সলিমপুর: উন্নয়নের পথে অদৃশ্য দেয়াল তৈরি করছে কারা?

    জুন 14, 2026
    অপরাধ

    এআই ট্রাফিক মামলার নামে নতুন প্রতারণা

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.