Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধলাই নদীর বাঁধের পাশে বালু উত্তোলন, ঝুঁকিতে ব্রিজ
    অপরাধ

    ধলাই নদীর বাঁধের পাশে বালু উত্তোলন, ঝুঁকিতে ব্রিজ

    সিভি ডেস্কডিসেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পাশে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন থামছে না। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা না হওয়ায় বাঁধ ও ব্রিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

    স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু তোলা চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে পুরো এলাকা। প্রশাসন বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে জিওব্যাগ বসানোর কাজ চলছে। ঠিক এর উল্টো পাশে, রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের স্টিল ব্রিজের কাছাকাছি এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব কার্যক্রম বেআইনিভাবে চলছে। এতে বাঁধ ও ব্রিজ ক্ষতির ঝুঁকিতে পড়ছে। বিষয়টি জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। ফলে ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকার প্রতিরক্ষা বাঁধ, দুটি ব্রিজ এবং আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ছে।

    সরেজমিন দেখা যায়, মৃর্ত্তিঙ্গা স্টিল ব্রিজের সন্নিকটে নদীর বাঁধে জিওব্যাগ স্থাপনের কাজ চললেও একই স্থানে নদীর মাঝখান থেকে ড্রেজার দিয়ে বালু তুলে পাশেই ফেলা হচ্ছে। স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে একজন ইজারাদার ব্রিজের কাছ থেকে নিয়মিত বালু উত্তোলন করছে। এতে জিওব্যাগ স্থাপন কার্যক্রমও ঝুঁকির মুখে পড়েছে। এই অবস্থায় নদীভাঙন ও অবকাঠামো ক্ষতির আশঙ্কায় গত নভেম্বর মাসে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে গণদরখাস্ত দেন।

    এলাকার বাসিন্দা মোস্তফা মিয়া ও আব্দুল খালিক বলেন, ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকায় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে ধলাই নদীর ওপর দুটি স্টিল ব্রিজ রয়েছে। কয়েক বছর আগে মৃর্ত্তিঙ্গা ব্রিজের উত্তর পাশে প্রায় ২০০ মিটার প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে আশপাশের এলাকায় বড় ক্ষতি হয়। এখন বাঁধ মেরামতের কাজ শুরু হলেও একই সঙ্গে ব্রিজের পাশে বালু তোলায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

    স্থানীয়দের অভিযোগ, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হচ্ছে। তারা জানান, বালু মহাল ঘোষিত নয় এমন স্থান থেকেও বালু তোলা হচ্ছে। এতে জনজীবন ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। তবে অভিযুক্ত ইজারাদার খোরশেদ আলম দাবি করেন, তিনি বৈধ ইজারা নিয়ে বালু উত্তোলন করছেন এবং ব্রিজ রক্ষা করেই কাজ করছেন।

    মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, প্রতিরক্ষা বাঁধ ও ব্রিজের পাশ থেকে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না। এটি স্পষ্টভাবে নিষিদ্ধ।

    এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোসা: শাহীনা আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ব্রিজের কাছ থেকে কোনো অবস্থাতেই বালু উত্তোলন করা যাবে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র

    এপ্রিল 8, 2026
    বাংলাদেশ

    আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

    এপ্রিল 8, 2026
    আন্তর্জাতিক

    ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের ভয়াবহ হিসাব

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.