Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর চেয়ারম্যানের পিএ’র নাম ব্যবহার করে প্রতারণা
    অপরাধ

    এনবিআর চেয়ারম্যানের পিএ’র নাম ব্যবহার করে প্রতারণা

    মনিরুজ্জামানডিসেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দফতরের ব্যক্তিগত সহকারী (পিএ) মোহাম্মদ কাউসারের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে বলে জানিয়েছে এনবিআর।

    আজ রবিবার (২৮ ডিসেম্বর) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতারকচক্রটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে সাধারণ মানুষসহ বিভিন্ন মহলকে ভয় দেখাচ্ছে। তাদের লক্ষ্য টাকা আদায় করা। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কাউসারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

    এনবিআর জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাজধানীর শের-ই-বাংলা নগর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই জিডির নম্বর ২০৩০।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে। কেউ যদি এ ধরনের ফোনকল বা আর্থিক দাবির মুখে পড়েন, তাহলে তা আমলে না নিতে বলা হয়েছে। প্রয়োজনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাতে আহ্বান জানিয়েছে এনবিআর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    ৯ হাজার কোটি দুর্নীতি : দুদকের জালে ৬ প্রভাবশালী কর্মকর্তা

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.