Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিজ্ঞাপনের নামে ৮ কোটি টাকা আত্মসাত, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫
    অপরাধ

    বিজ্ঞাপনের নামে ৮ কোটি টাকা আত্মসাত, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 7, 2026জানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল এবং তার দুই ছেলে, সাবেক এমপি সালাম মুর্শেদী ও বিএইচ হারুণসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৫টি পৃথক মামলা করেছে।

    গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়, জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    আসামিদের মধ্যে রয়েছেন: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে ও পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল, পরিচালক ও সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী, আওয়ামী লীগের সাবেক এমপি বজলুল হক হারুন, ব্যাংকের পরিচালক শফিকুর রহমান, জামাল গুপ্ত আহমেদ, শায়লা শেলী খান, চৌধুরী জাফরুল্লাহ শরাফাত, এএইচএম ফেরদৌস, নব গোপাল বণিক, ব্যাংকের এমডি এম রিয়াজুল করিম, ডিএমডি ও ক্রয় কমিটির প্রধান সৈয়দ নওশের আলী, এসভিপি মোশফেক আলম খান এবং মাইন্ডটি লিমিটেডের এমডি ইকবাল আল মাহমুদ।

    এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে মাত্র ৫টি কার্যাদেশের মাধ্যমে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ২০১১ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত এইচবিএম ইকবালের নির্দেশে বিজ্ঞাপন প্রচারের অজুহাতে মাইন্ডটি/মাইন্ডট্রি লিমিটেডের নামে ৪৩৮ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৪৪৪ টাকা অগ্রিম জমা করা হয়। এই অগ্রিম জমা প্রকৃতপক্ষে আত্মসাতের কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে।

    দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত ৩৪২ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা সমন্বয় দেখানো হয়েছে। কিন্তু ২০২৩ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত অগ্রিম হিসেবে আত্মসাত করা ৯৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এখনও অসমন্বিত রয়েছে। এছাড়া ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।

    দুদক জানায়, প্রতিটি টিভি চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন প্রচারের চুক্তি থাকলেও বাস্তবে প্রচার করা হয়েছে মাত্র ৫০ মিনিট। মোট ২৪০০ মিনিট টিভি বিজ্ঞাপন প্রদানের কথা থাকলেও বাস্তবে দেখানো হয়েছে ১২০০ মিনিট। অর্থাৎ কাগজে-কলমে সম্পূর্ণ কাজ দেখিয়ে বাস্তবে অর্ধেক কাজ করেই পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুদক ভেন্ডর প্রতিষ্ঠানের বিল, ভাউচার ও পে-অর্ডার পর্যালোচনায় দেখেছে, ৫টি কার্যাদেশের বিপরীতে মাইন্ডটি লিমিটেডকে প্রকৃতপক্ষে দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ৮ লাখ টাকা। বাকি ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    অপরাধের জগতের নতুন ভয়—পেন গান

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    ৯ হাজার কোটি দুর্নীতি : দুদকের জালে ৬ প্রভাবশালী কর্মকর্তা

    এপ্রিল 8, 2026
    বাংলাদেশ

    বরিশালে পুড়িয়ে মারার হুমকিতে স্কুল ছাড়ল দশম শ্রেণির ছাত্রী

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.