Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানির নামে বিপুল অর্থপাচার, আলিফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা
    অপরাধ

    আমদানির নামে বিপুল অর্থপাচার, আলিফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পণ্য আমদানির আড়ালে বিপুল অঙ্কের অর্থপাচারের অভিযোগে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, পরিচালক মো. রফিকুল ইসলাম এবং স্বাধীন পরিচালক মো. আজহারুল ইসলাম। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে আলিফ ইন্ডাস্ট্রিজ ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম বা ভিন্ন ধরনের পণ্য আমদানি করে প্রায় ২৮ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৮১৪ মার্কিন ডলার বিদেশে পাচার করেছে। অভিযোগ রয়েছে, এই অর্থ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে বিদেশে স্থানান্তর করা হয়।

    অনুসন্ধানকালে আলিফ ইন্ডাস্ট্রিজের নিবন্ধিত কার্যালয় ও কারখানার নথিপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি আমদানি সংক্রান্ত কাগজপত্র, এলসি সংক্রান্ত দলিল, ব্যাংক হিসাব বিবরণী এবং অন্যান্য আর্থিক তথ্য পর্যালোচনা করা হয়। এসব নথি বিশ্লেষণ করে আমদানিতে অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

    জসীম উদ্দিন খান আরও বলেন, আমদানি পণ্যের মূল্য ও পরিমাণে গরমিল দেখিয়ে বৈদেশিক মুদ্রার অপব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে অর্থপাচার করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দেশজুড়ে ৩৮৬ কিশোর গ্যাং, বেপরোয়া সোয়া ৪ হাজার সদস্য

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    আপিলের শর্তে জামিন মেলেনি, কারাগারে এরশাদের স্ত্রী বিদিশা

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    রাতের গ্রেপ্তারের পর সকালে আদালতে বিদিশা সিদ্দিক

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.