Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ‘মূলহোতা’ গ্রেপ্তার
    অপরাধ

    ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ‘মূলহোতা’ গ্রেপ্তার

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 25, 2026জানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, নগদ অর্থ, সরঞ্জামাদিসহ গ্রেপ্তার আসাদুজ্জামান। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীতে মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত একটি চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তি মো. আসাদুজ্জামান, বয়স ৩৮ বছর। ডিবি জানিয়েছে, আসাদুজ্জামান ও তাঁর এক সহযোগী এই চক্রের মূলহোতা।

    শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।

    ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাতাল মার্কেটে চোরাই মুঠোফোন সংগ্রহ করে আইএমইআই নম্বর পরিবর্তন করা হচ্ছিল। অভিযানকালে আসাদুজ্জামানের হেফাজত থেকে আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, প্রয়োজনীয় সরঞ্জামাদি, ১৬টি মুঠোফোন এবং নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি ও পলাতক সহযোগী রাজন শেখ এই চক্রের মূলহোতা। চক্রে ১০–১২ জন সদস্য রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে পাঠাতেন। এরপর আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো ঢাকাসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রি করা হতো।

    এ ঘটনায় গ্রেপ্তার আসাদুজ্জামানের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার

    এপ্রিল 8, 2026
    বাংলাদেশ

    অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস সংসদে

    এপ্রিল 7, 2026
    শিক্ষা

    পাবলিক পরীক্ষা ব্যবস্থায় আসছে বড় সংস্কার: শিক্ষামন্ত্রী

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.