Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের বহুমাত্রিক দুর্নীতি
    অপরাধ

    শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপকের বহুমাত্রিক দুর্নীতি

    মনিরুজ্জামানজানুয়ারি 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল/চলতি দায়িত্ব) জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে বহুমাত্রিক দুর্নীতির প্রমাণ পেয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, জিয়াউর রহমান ও তাঁর স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ রয়েছে।

    তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ সালে কেনা নতুন পাঁচটি জাহাজসহ ‘বাংলার অগ্রগতি’ ও ‘বাংলার অগ্রযাত্রা’ জাহাজের ড্রাই ডকিং কার্যক্রমে তেন্ডার (দরপত্র) প্রক্রিয়া থেকে শুরু করে বিল পরিশোধ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনিয়ম সংঘটিত হয়েছে। নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত ক্রয় ও ব্যয় গোপন রাখার সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে।

    দুদক জানিয়েছে, জাহাজ বহরের স্যাটেলাইট কমিউনিকেশন, জেনারেটর ক্রয় ও রক্ষণাবেক্ষণ, ক্লাস সার্টিফিকেট নবায়ন এবং বিস্ফোরণ-সংক্রান্ত পিঅ্যান্ডআই ক্লাবের সার্ভে রিপোর্টসহ একাধিক ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ আছে। কমিশন মনে করছে, এসব অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও দুর্নীতির সুস্পষ্ট চিহ্ন রয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, জিয়াউর রহমান দাপ্তরিক দায়িত্বের নাম করে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। এর বিপরীতে সরকারি কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। তবে এসব বিদেশ সফরের সরকারি আদেশ (জিও), ভ্রমণ ব্যয় ও আনুষঙ্গিক খরচে স্বচ্ছতার অভাব এবং প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

    দুদক ইতিমধ্যেই বিএসসির কাছে অভিযোগ সংক্রান্ত সব নথি ও তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে: জাহাজ ‘বাংলার জ্যোতি’-তে তেল চুরির তদন্ত প্রতিবেদন, জিয়াউর রহমানের দাপ্তরিক বিদেশ ভ্রমণের বিবরণ, সংশ্লিষ্ট জিও, বিমানভাড়া, ভাতা ও অন্যান্য সরকারি ব্যয়ের হিসাব।

    তদুপরি, ২০২৩-২৪ অর্থবছরের ‘বাংলার জ্যোতি’ জাহাজের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব, ব্যয়ের ভাউচার, বিল ও অন্যান্য আর্থিক নথি তলব করা হয়েছে। এছাড়া ২০১৮-১৯ সালে পাঁচটি নতুন জাহাজসহ ‘বাংলার অগ্রগতি’ ও ‘বাংলার অগ্রযাত্রা’ জাহাজের ড্রাই ডকিং কার্যক্রমের প্রাক্কলন, বরাদ্দ, দরপত্র বিজ্ঞপ্তি, দরপ্রস্তাব, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ, চুক্তি, পরিমাপ বহি, পরিশোধিত বিল-ভাউচারসহ সব রেকর্ডও তলব করা হয়েছে।

    অনুসন্ধানে জাহাজের ড্রাই ডকিং সংক্রান্ত বিএসসির নীতিমালা, বিদেশে জাহাজ অবস্থানকালে কর্মকর্তাদের তালিকা, তাদের ভ্রমণ ও অন্যান্য ব্যয়ের বিবরণ, স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দরপত্র নথি, ২০২০-২৪ সাল পর্যন্ত ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ জাহাজের জেনারেটর ক্রয় ও মেরামতের তথ্য, ক্লাস সার্টিফিকেট নবায়ন ও বাতিলের বিবরণ, বিস্ফোরণ-সংক্রান্ত সার্ভেয়ার রিপোর্ট এবং অভিযুক্ত কর্মকর্তার ব্যক্তিগত নথির কপি অন্তর্ভুক্ত রয়েছে। জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

    দুদকের উপপরিচালক আকতারুল ইসালম বলেন, “জিয়াউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদও অনুসন্ধানের আওতায় আছে।”

    এছাড়া, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম এই অনিয়ম খতিয়ে দেখছে। টিমের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক ইমরান আকন ও আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বরিশালে পুড়িয়ে মারার হুমকিতে স্কুল ছাড়ল দশম শ্রেণির ছাত্রী

    এপ্রিল 7, 2026
    অপরাধ

    পুলিশ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিতর্ক: কমিশনের ক্ষমতা কমানোর আশঙ্কা

    এপ্রিল 7, 2026
    অপরাধ

    সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের অভ্যন্তরীণ দুশ্চিন্তা

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.