Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, কর্মকর্তা প্রত্যাহার
    অপরাধ

    ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, কর্মকর্তা প্রত্যাহার

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 12, 2026Updated:ফেব্রুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নওগাঁ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী। দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালেই তিনি ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল মেরে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। ভোট শেষ হওয়ার আগেই স্বাক্ষর করে রাখাকে সংশ্লিষ্টরা সম্ভাব্য কারচুপির পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন।

    ঘটনার সত্যতা স্বীকার করে নাজিম উদ্দীন বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুতে সময় লাগে বলে কাজের সুবিধার্থে আগে স্বাক্ষর করেছিলেন। তবে এটি বিধিসম্মত কি না তা জানা ছিল না বলে দাবি করেন তিনি।

    সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষরের কোনো বিধান নেই এবং এটি সুস্পষ্ট অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে সরিয়ে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গভর্নর নিয়োগ বাতিলের দাবি টিআইবির

    মার্চ 5, 2026
    অপরাধ

    শ্যাডো ব্যাংকিং: এমএফএস ও সাইফুজ্জামানের সম্পদ জালিয়াতির অভিযোগ

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.