Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিলম্বে অফিসে আসায় ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
    অপরাধ

    বিলম্বে অফিসে আসায় ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

    এফ. আর. ইমরানমার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে বলা হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা এবং সময়মতো প্রস্থান বাধ্যতামূলক।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এর আগে একাধিক দপ্তর স্মারক জারি করা হয়েছিল। বিশেষ করে গত ২৪ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

    তবে রবিবার (১ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে দেখা যায়, সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও আরও কয়েকজন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। বিষয়টি বিদ্যমান উপস্থিতি বিধিমালার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

    এ পরিস্থিতিতে যেসব কর্মকর্তা অনুমতি ছাড়া দেরিতে অফিসে এসেছেন, তাদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর বিধি ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে এর আগের দিন (২ মার্চ)ও একটি পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স চাই

    মার্চ 2, 2026
    অপরাধ

    শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ছায়া, ৯৭৩ প্রতিষ্ঠান অনিয়মের শিকার

    মার্চ 2, 2026
    অপরাধ

    আদালত প্রাঙ্গণে পুলিশের ঘোষ নেয়ার অভিযোগ

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.