Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্মকর্তাদের পরিচয় ভাঙিয়ে প্রতারণার ব্যাপারে সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
    অপরাধ

    কর্মকর্তাদের পরিচয় ভাঙিয়ে প্রতারণার ব্যাপারে সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

    কাজি হেলালUpdated:মার্চ 8, 2026মার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে, এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

    গতকাল শনিবার (৭ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি ভুয়া মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা নিজেদের মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে টাকা চাইছে।

    বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাই এ ধরনের ফোনকল, মেসেজ বা অনলাইন যোগাযোগে বিভ্রান্ত হয়ে কাউকে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে। যারা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    সরকারি কোনো কাজ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ও আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত যোগাযোগের ওপর ভরসা না করার জন্যও সতর্ক করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বরিশালে পুড়িয়ে মারার হুমকিতে স্কুল ছাড়ল দশম শ্রেণির ছাত্রী

    এপ্রিল 7, 2026
    অপরাধ

    পুলিশ সংস্কার প্রক্রিয়া নিয়ে বিতর্ক: কমিশনের ক্ষমতা কমানোর আশঙ্কা

    এপ্রিল 7, 2026
    অপরাধ

    সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের অভ্যন্তরীণ দুশ্চিন্তা

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.