Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
    অপরাধ

    ফারইস্টের ৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

    মনিরুজ্জামানমার্চ 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ডিবি (ডিএমপি) পুলিশ।

    চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন আদালতে প্রতিবেদনটি দাখিল করেন। প্রতিবেদনে মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছিলেন। পরে আদালতের নির্দেশে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করে।

    তদন্তে দেখা গেছে, এজাহারে ১নং আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন এবং ৫নং তানভীরুল হক ও ৬নং নূর মোহাম্মদ ডিকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আরও ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাদেরকে নতুন করে আসামি করা হয়েছে।

    তদন্ত প্রতিবেদনে অভিযোগ আনা হয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, শাহরিয়ার খালেদ, রুবাইয়াত খালেদ, একরামুল আমিন, মো. আলী হোসেন, মো. আলমগীর কবির মুন্সি, মো. হেমায়েত উল্যাহ, কামরুল হাসান খান, শেখ আব্দুর রাজ্জাক, মো. কামাল হোডেন হাওলাদার, মাকবুল এলাহী, সৈয়দ আব্দুল আজিজ, তাসলিমা ইসলাম, মোছাম্মৎ সাবিহা খালেক, সারওয়াৎ খালেদ সিমিন, এ কে এম মনিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, মো. মিনহাজ উদ্দিন, মো. আজহার খান, মো. সোহেল খান, মো. সেলিম মাহমুদ, মো. কাজী ফরিদ উদ্দিন আহমেদ, আসাদ খান ও মো. রহমত উল্যাহ দেওয়ান।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রথম ও দ্বিতীয় আসামি এমএ খালেক ও নজরুল ইসলাম কোম্পানির নেতৃত্বে থাকাকালীন সময়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাৎ করেছেন। অভ্যন্তরীণ অডিট রিপোর্টে এই অনিয়ম উঠে এসেছে। আসামিরা বিভিন্ন সময় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রায় ৬৪৪ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ কোম্পানির প্রায় ৮৪২ কোটি টাকা সমন্বয় করে নেয়।

    তদন্ত প্রতিবেদনে মূলত ব্যাংকে রাখা ৬৪৪ কোটি ২৮ লাখ টাকার এমটিডিআর আত্মসাতের বিষয়টি উঠে এসেছে। এছাড়া ৩৬ তোপখানা রোডে জমি ক্রয়ে ৪৫ কোটি, ৭২ কাকরাইলে জমি ক্রয়ে ১১৫ কোটি টাকা গ্রহণ এবং মিরপুরের গোড়ান চটবাড়ীতে জমি উন্নয়নের ব্যয় দেখিয়ে ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, নজরুল-হেমায়েত চক্রের বিরুদ্ধে এই মামলা ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও ৭টি মামলা দায়ের করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    পাবলিক পরীক্ষা ব্যবস্থায় আসছে বড় সংস্কার: শিক্ষামন্ত্রী

    এপ্রিল 7, 2026
    বাংলাদেশ

    পরিত্যক্ত জমিতে হলুদ চাষ করে শ্যামলের সফলতা

    এপ্রিল 7, 2026
    বাংলাদেশ

    বরিশালে পুড়িয়ে মারার হুমকিতে স্কুল ছাড়ল দশম শ্রেণির ছাত্রী

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.