আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার দায়িত্বে প্রথম বাজেট পেশ করবেন।
সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হলেও, এবার কোরবানির ঈদের ছুটির কারণে সময়সূচি পরিবর্তন করে দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে, জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বাজেটের মোট আকার এখনো চূড়ান্ত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে বাজেট প্রণয়নের কাজ এগোচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকল স্টেকহোল্ডারের পরামর্শের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ে সংসদে উপস্থাপন করা হবে।
গুরুত্বপূর্ণ বিষয়, গত অর্থবছরে সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ সালের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপস্থাপন করা হয়েছিল।

