Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কৃষি ও বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার তীব্রভাবে বেড়েছে
    অর্থনীতি

    কৃষি ও বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার তীব্রভাবে বেড়েছে

    মনিরুজ্জামানমার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালের শেষে বাংলাদেশে মোট ঋণের প্রায় ২০ শতাংশ খেলাপি ছিল। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে সেটি ৩১ শতাংশে পৌঁছে গেছে। বিশেষ করে কৃষি ও ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপির হার সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে ভোক্তা ঋণে খেলাপির হার কমে ৩ শতাংশে নেমেছে। এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খাতভিত্তিক ঋণের পরিসংখ্যান থেকে।

    ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণ বেড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা রাজনৈতিক পরিবর্তনের পরে অনেক ভোগ্যপণ্য আমদানিকারক এবং ব্যবসায়ীর পলাতক থাকা, ঋণের সুদহার বৃদ্ধি ও ডলারের বাজারভিত্তিক দরকে উল্লেখ করছেন। পাশাপাশি প্রকৃত চিত্র প্রকাশের ওপর জোর দেওয়ায় খেলাপি ঋণ আরও তীব্রভাবে বেড়েছে। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পরিস্থিতি শিগগির উন্নত হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

    কৃষি খাতের ঋণে তিনগুণ বৃদ্ধি

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কৃষি, মৎস্য ও বনায়ন খাতের মোট ঋণ ২০২৫ সালে ৪.৪০ শতাংশ। এর মধ্যে খেলাপি ঋণের হার বেড়ে ২৮.২০ শতাংশে পৌঁছেছে। এক বছর আগে এটি ছিল মাত্র ১১.৩০ শতাংশ। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ প্রায় তিনগুণ বেড়েছে। অন্য কোনো খাতে এত দ্রুত বৃদ্ধি দেখা যায়নি।

    একটি রাষ্ট্রীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সমকালকে বলেন, “কৃষিঋণের সুদহার ২০২৪ সালে ৮ শতাংশ থেকে বাজারভিত্তিক হয়ে বর্তমানে ১২–১৩ শতাংশে উঠেছে। সেচসহ চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের যথাযথ দাম পাননি। ফলে ঋণ পরিশোধের সক্ষমতা কমেছে।”

    ব্যাংক খাতভিত্তিক খেলাপি ঋণের পরিসংখ্যান অনুযায়ী, ব্যবসা-বাণিজ্য খাতের মোট ঋণের ৩৩.৫০ শতাংশ এখন খেলাপিতে পরিণত হয়েছে। এক বছর আগে এখানে খেলাপি ঋণ ছিল ২৩.৪০ শতাংশ। বিশ্লেষকরা মনে করেন, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি এবং ঋণের বড় অংশ এই খাতে থাকার কারণে খেলাপি ঋণ বেড়েছে।

    শিল্প, নির্মাণ ও অন্যান্য খাতের চিত্র

    শিল্প খাতে মোট ঋণের অংশ ৪৩ শতাংশ, যেখানে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৩০.৮০ শতাংশ। নির্মাণ খাতের খেলাপি ঋণ ১৮.৩০ শতাংশ থেকে বেড়ে ২৬.৭০ শতাংশে, পরিবহন খাতে ১৯.৯০ শতাংশ থেকে ২৩.২০ শতাংশে এবং অন্যান্য খাতে ৫.৯০ শতাংশ থেকে ৯.২০ শতাংশে উঠেছে।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে গেছে। অনেকে উচ্চ দামে পণ্য আনার পর বিক্রি করতে পারেননি। এছাড়া মোট ঋণে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অংশ বেশি হওয়ায় এই খাতে খেলাপি ঋণ দ্রুত বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আগামী পরিস্থিতি কী হবে তা বলা এখন কঠিন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্ধ কারখানা চালুতে উদ্যোক্তাদের পাশে থাকব: গভর্নর

    মার্চ 30, 2026
    অর্থনীতি

    কৃষিতে নারী মজুরি পান ২৬ শতাংশ কম

    মার্চ 30, 2026
    অর্থনীতি

    সংকটের ছায়া পড়ছে দেশের ইস্পাত খাতে

    মার্চ 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.